বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুন ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন-যুক্তরাষ্ট্রের এআই যুদ্ধে পার্থক্য এখন সামান্য

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন এখন আর যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে নেই, বরং মাত্র ৩ থেকে ৬ মাসের ব্যবধান থাকতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস।

 

ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘এডব্লিউএস সামিট’-এ তিনি বলেন, চীন আমাদের থেকে বছর বছর পিছিয়ে নেই, তারা হয়তো মাত্র ৩-৬ মাস পেছনে। এআই নিয়ে প্রতিযোগিতা এখন খুবই কাছাকাছি। স্যাকস সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপানো হলে চীন এই সুযোগে আমেরিকান উদ্ভাবনকে ছাড়িয়ে যেতে পারে।

 

তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ওয়াশিংটনে দ্বিদলীয়ভাবে চীনের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে উদ্বেগ বাড়ছে- বিশেষ করে এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সামরিক প্রয়োগের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের সেমিকন্ডাক্টর ও এআই শিল্পকে লক্ষ্য করে রপ্তানি নিষেধাজ্ঞা ও বিনিয়োগ নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, চীন রাষ্ট্রীয় সহায়তায় নিজেদের প্রযুক্তি খাত দ্রুত বিকাশ ঘটাচ্ছে এবং দেশীয় সক্ষমতা বাড়াচ্ছে।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০