admin
১ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্স (জিবিসিসি)। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইসে উদ্বোধনী অনুষ্ঠান ও ‘মিট দ্য প্রেস’ আয়োজনের মাধ্যমে জিবিসিসির আত্মপ্রকাশ ঘটে। এতে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, সমাজনেতা, বাণিজ্য প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা কাজী এম. আহমেদ, শেখ গালিব রহমান ও রেদোয়ান চৌধুরী জিবিসিসির লক্ষ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। তাঁরা জানান, বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে বিদ্যমান যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই চেম্বার প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটি ব্যবসায়িক অংশীদারত্ব, বাজার সম্প্রসারণ ও আন্তঃসীমান্ত বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করবে।

 

জিবিসিসির পরিকল্পনায় রয়েছে ব্যবসায়িক ফোরাম, নেটওয়ার্কিং কর্মসূচি, শিক্ষামূলক উদ্যোগ এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, ইতালি, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের বাংলাদেশি উদ্যোক্তাদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

 

কাজী এম. আহমেদ বলেন, ভৌগোলিক সীমারেখার বাইরে অংশীদার খোঁজা, জ্ঞান বিনিময় এবং নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন। শেখ গালিব রহমান বলেন, বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে সংযুক্ত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও উদীয়মান ব্যবসায়িক নেতাদের জন্য সুযোগ তৈরি করতে চায় জিবিসিসি।

 

রেদোয়ান চৌধুরী বলেন, সংগঠনটি যোগাযোগ স্থাপনের পাশাপাশি সেই সম্পর্ককে বাস্তব বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগে রূপ দিতে কাজ করবে। অনুষ্ঠানের ‘মিট দ্য প্রেস’ পর্বে সাংবাদিকেরা প্রতিষ্ঠাতাদের সঙ্গে সদস্যপদ, ব্যবসা উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০