২৭ অক্টোবর ২০২৩, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় স্থল অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় একটি স্থল অভিযান চালিয়েছে। সেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ইসরাইলের বাহিনী হামাসের জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

ইসরাইলের সেনাবাহিনী সম্ভাব্য স্থল আক্রমণের আগে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা মোতায়েন করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক লক্ষ্যের ব্যাপারে তার সমর্থন জানিয়েছেন যা এখন দূরবর্তী মনে হচ্ছে। লক্ষ্যটি হলো, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের পৃথক, স্বায়ত্তশাসিত ইসরাইল এবং ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, “ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ইসরাইলি এবং ফিলিস্তিনিরা নিরাপত্তা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সমান দাবি রাখে।”

সাম্প্রতিক দিনগুলোতে হামাস চারজন জিম্মিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে একজন আমেরিকান নারী ও তার মেয়ে এবং দুজন প্রবীণ ইসরাইলি নারী। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে সতর্ক করেছে, বাকিদের মুক্তি অনেক বেশি কঠিন হবে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরাইল গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বসবাসকারী জনগণকে দক্ষিণে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল। সেনাবাহিনী বলেছে, এই ঘোষণা বেসামরিক মানুষদের ক্ষতি কমানোর পদক্ষেপ।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, যারা চলাচলে অক্ষম বা যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের জন্য ইসরাইলের অগ্রিম সতর্কতা কোনো মানে রাখে না।

হেস্টিংস বলেন, “যখন গাজাবাসীকে সরিয়ে নেয়ার রুটগুলোতে বোমাবর্ষণ করা হয়, যখন উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষ সহিংসতার মধ্যে পড়ে যায়, যখন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয়, এবং যখন ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না, তখন মানুষের হাতে অসম্ভব বিকল্প ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।” তিনি আরও বলেন, “গাজার কোনো জায়গাই নিরাপদ নয়।”

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ ‘আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন’।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০