১৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভবর্তী নারীর ত্বকের সমস্যায় করণীয়

গর্ভবর্তী নারীর ত্বকের সমস্যায় করণীয়

আজকাল অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারী অ্যালার্জি বা ত্বকের সমস্যায় ভোগেন। এ সময় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া বা ব্যবহার না করাই উত্তম কারণ এসময় অন্তঃসত্ত্বা নারীদের ত্বকে সমস্যা বেশি হয়।

বেশির ভাগ নারীর পায়ে এবং কারও কারও কপালে ও গালে কালো কালো ছোপ হয়। নাভির নিচের স্থানও কালো ছোপ হতে পারে যা ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তনের জন্য হয়ে থাকে। এ বিষয়ে এক গবেষণায় দেখা গেছে ৬০-৮০ শতাংশ নারী গর্ভধারণের সময় এতে আক্রান্ত হন।

আরেকটি সমস্যা স্ট্রায়া গ্র্যাভিডেরাম। পেট বড় হওয়ার কারণে পেটের চামড়ায় ধীরে ধীরে টান পড়লে ফাটা দাগ পড়ে। নাভির নিচের অংশের সঙ্গে সঙ্গে স্তন আক্রান্ত হতে পারে। তবে সবচেয়ে বিরক্তিকর সমস্যা চুলকানি যা অধিকাংশ নারীর ক্ষেত্রে দেখা দেয়। চিকিৎসার মাধ্যমে কিছুটা উপশম করা গেলেও সন্তান প্রসবের আগ পর্যন্ত এটি ভালো হয় না।

চুলকানির জন্য ভাইরাল হেপাটাইটিস, বিলিয়ারি সিরোসিস, হেপাটিক ফেইলিওরের মতো কিছু রোগ দায়ী হতে পারে। রক্তাল্পতায় আক্রান্ত নারীরা এ রোগে বেশি ভোগেন।

পেমফিগয়েড জেসটেশনিস নামের রোগটি অন্তঃসত্ত্বা নারীর দ্বিতীয় বা তৃতীয় মাসকালে দেখা দিতে পারে। এ রোগে সাধারণত নাভির তলদেশ, থাই, স্তনের অংশে ছোট ছোট জলফোসকা হয়। অনেকেই আবার প্রসবের পরও এ রোগে আক্রান্ত হন।

গর্ভে একাধিক সন্তান মেয়েদের প্রুরাইটিক আর্টিকেরিয়াল প্যাপিউলস হতে দেখা যায়। এটি সন্তানধারণের ৩৬ থেকে ৩৯ সপ্তাহের মধ্যে সূত্রপাত হয়। এ সময় চুলকানি ও র‌্যাশ হতে পারে। তলপেট থেকে শুরু হয়ে ধীরে ধীরে রোগটি গোটা শরীরে ছড়িয়ে পড়ে।

প্রুরাইটাস গ্র্যাভিডেরাম হয় দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে এতে পায়ের চামড়া ও নাভির নিচে আক্রান্ত হয়। অনেক সময় সেটা হাতের তালুতেও হয়। এ রোগ থেকে অন্তঃসত্ত্বা নারীদের জন্ডিস হওয়ার ঝুঁকি থাকে।

এ রোগে রক্তে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ ও বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া অন্তঃসত্ত্বা নারীদের ত্বকে ছোট ছোট ব্রণের মতো ফুসকুড়ি হতে পারে।

করণীয়:-

দেরি না করে লক্ষণ বুঝা মাত্রই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ব্রণের সমস্যায় রেটিনয়েডস–জাতীয় ওষুধ নিলে গর্ভের শিশুর ক্ষতির ঝুঁকি আছে। টেট্রাসাইক্লিন ও অ্যান্টি-অ্যান্ড্রোজেন নিলেও অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা চলবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০