বাংলা সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দেন।

 

এক সময়ের বিশ্ব কাঁপানো এই হলিউড অভিনেতা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলেন। এরপরও যুক্তরাষ্ট্রই তাঁর কাছে ন্যায্যতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে সেরা দেশ। এমন একটি দেশকে ‘আবর্জনার পাত্র’ বলা তাঁর কাছে দেশপ্রেমহীন আচরণের সমান। এ ধরনের কথা তাঁকে ক্ষুব্ধ করে। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন রিপাবলিকান বলার আগে সব সময় একজন আমেরিকান বলব। আমি এবার কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

জনপ্রিয় অভিনেতা ও লম্বা সময় ধরে রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে যুক্ত আর্নল্ড শোয়ার্জনেগার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মানুষ আরও ক্ষুব্ধ হবেন, আরও বিভক্ত হবেন এবং আরও হিংসাত্মক হয়ে উঠবেন। আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, তিনি (ট্রাম্প) মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ও তাঁদের অপমান করবেন। তিনি আরও বেশি ক্ষোভ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। গত সপ্তাহে ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে অবৈধ অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে একটি আবর্জনার পাত্রের মতো। তাঁর এ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১০

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১১

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৩

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৪

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৫

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৬

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৭

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০