বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৪, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিস ট্রাম্পকে ‘কাপুরুষ’ বললেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে কমলাকে ‘বামপন্থী’ ও ‘উন্মাদ’ বলে আক্রমণ করেছিলেন। এবার পরোক্ষভাবে ট্রাম্পের সেই সমালোচনার জবাব দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একজন ‘কাপুরুষ’। বিরোধীদের হেয় করাটাই তার রাজনীতির আসল চরিত্র। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস এমন কথা বলেছেন।

 

পেনসিলভানিয়ার সমাবেশে কমলার সঙ্গে তার রানিং মেট ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ছিলেন। পেনসিলভানিয়ায় সমাবেশ শেষ করার পর শিকাগোর উদ্দেশে রওনা দেন কমলা। শিকাগোতে তিনি ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। আজ সোমবার এ ন্যাশনাল কনভেনশন শুরু হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস ইতোমধ্যে শিকাগোতে পৌঁছেছেন।

 

এর আগে পেনসিলভানিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস বলেন, ‌‘কয়েক বছর ধরে একধরনের প্রবণতা দেখে গেছে যে একজন নেতা কতটা হেয় করছেন, এর ভিত্তিতেই তার শক্তিমত্তা মাপা হচ্ছে। অথচ সত্যিকার অর্থে তা হওয়ার কথা ছিল না।’ তার মতে, যে মানুষ অন্য মানুষকে হেয় করতে চান তিনি আসলে কাপুরুষ। জনমত জরিপ বলছে, নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়াসহ আটটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন। এটি তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন তিনি। কমলা বলেছেন, সেদিন যে বক্তব্য দেবেন, তার অনেকটাই ইতিমধ্যে লিখে ফেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০