৭ ডিসেম্বর ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহ্য ও উচ্ছাসে ঢেউ উঠুক নবজাগরণে

ঐতিহ্য ও উচ্ছাসে ঢেউ উঠুক নবজাগরণে

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমলীতলা খেলার মাঠে গারো আদিবাসী সম্প্রদায়ের সাংসারেক ধর্মীয় রীতিনীতির অনুষঙ্গ হিসেবে পালিত হলো আ’বিমা ওয়ানগালা ২০২২। “ঐতিহ্য ও উচ্ছ্বাসে ঢেউ উঠুক নবজাগরণে” মূলমন্ত্রে গত ৪ নভেম্বর (শুক্রবার) দিনব্যাপী সাংসারেক কমিউনিটি বাংলাদেশ আয়োজিত ওয়ানগালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আ’বিমা ওয়ানগালা আয়োজনের আহবায়ক ওয়ারি নকরেক মারাক (নকমা)-এর সভাপতিত্বে এবং সতীর্থ এফ চিরান, রুথ রজেলি রেশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ময়মনসিংহ

 

জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইয়াকুব আলী, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, ঢাকার গবঃ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জ্যৈষ্ঠ শিক্ষক ইরশাদ জাহান চৌধুরী, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (সার্ক) অ

 

র্থনীতিবিদ আবুল কাসেম, মধুপুরের মেট্টো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল রনি, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, অরনখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উইলিয়াম দাজেল, কবি ও সাহিত্যিক ফিডেল ডি সাংমা, আচিক মিচিক সোসাইটির চেয়ারপারসন সুলেখা ম্রং।

তিনটি পর্বে আয়োজিত ওয়ানগালা অনুষ্ঠানের প্রথম পর্বে সকালবেলা দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গের (পূজা-অর্চনা) মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এরপর ক্রমান্বয়ে গোরেরোয়া ও কামাল গ্রিকা সহ সাংসারেক ধর্মীয় পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।

 

দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য এবং ঢাকা কালচারাল গ্রুপের পরিবেশনায় নৃত্য পরিবেশন হয়।
তৃতীয় পর্ব তথা সমাপনী আয়োজনে ছিল ওয়ানগালা স্পেশাল কনসার্ট। ওয়ানগালা স্পেশাল কনসার্টের বিশেষ আকর্ষণ ছিল ভারতের মেঘালয় রাজ্যের জনপ্রিয় দা সুরাকা ব্যান্ডদলের অংশগ্রহণ। মধুপুরের আমলীতলা মাঠে আগত দর্শনার্থীদের মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে দা সুরাকা ব্যান্ডদল। স্পেশাল কনসার্টে অংশ নেয় বাংলাদেশের রেরে, সাক্রামেন্ট, জুমাঙ, মাদল, হিবক্লাউ, তান্ত্রিক, জাগরিং এবং রেড টোয়াইলাইট ব্যান্ডদল। এছাড়াও সংগীত পরিবেশন করেন সবুজ মাজি ও যাদু রিছিল।

আয়োজন সম্পর্কে সাংসারেক কমিউনিটি বাংলাদেশের সংগঠক ওয়ারি নকরেক মারাক (নকমা) জানান, “গারোদের আদি ধর্ম এবং নিজস্ব সংস্কৃতি এখন বিলুপ্ত প্রায়। আদি সংস্কৃতি ও ধর্ম বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে সাংসারেক কমিউনিটি বাংলাদেশ বয়োবৃদ্ধের সঙ্গের তারুণ্যের সম্মিলন ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আ’বিমা ওয়ানগালা।

আদি ধর্ম চর্চায় গারো জনগোষ্ঠীকে ফিরিয়ে আনতে এই আয়োজন অনুপ্রেরণা যোগাবে।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ানগালায় আসা দর্শনার্থীদের জন্য সাংসারেক কমিউনিটি বাংলাদেশ মধুপুরের জলছত্র আমলীতলা মাঠের নিকটবর্তী শালবনের প্রাকৃতিক পরিবেশে তাঁবু স্থাপনের মাধ্যমে বিশ্রাম ও রাত্রিযাপনের ব্যবস্থা গ্রহণ করে।

 

ধীরে ধীরে বিলুপ্ত প্রায় গারো জনগোষ্ঠীর আদি ধর্মের আদ্যপান্ত নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘সাংসারেক: দ্য লাস্ট কিপারস’ নির্মাণ করছেন মো. জহিরুল হাসান। আ’বিমা ওয়ানগালা আয়োজন বিষয়ে তিনি জানান, “

ওয়ানগালা প্রতি বছরেই হয় এবারের এই আয়োজন একটু ব্যতিক্রম কেননা এবার আদি ধর্ম সাংসারেক রীতি মেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হচ্ছে। কেবল গারো জনগোষ্ঠীর লোকজন নয় বরং বিভিন্ন ধর্মের মানুষের সম্মেলনে এবারের আ’বিমা ওয়ানগালা সার্বজনীন রূপ পেয়েছে। হারিয়ে যাওয়া সাংসারেক ধর্মীয় আচারের সঙ্গে পরিচয় ঘটছে নানান ধর্মের মানুষের। বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মিডিয়ায় প্রচার এবারের ওয়ানগালা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে। সাংসারেক ধর্মীয় রীতি পুনর্জাগরণে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।”

দিনব্যাপী এ আয়োজন কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে অজস্র মানুষের সমাগম ঘটে মধুপুর জলছত্রের আমলীতলা মাঠে। পিছিয়ে নেই বিদেশিদের আনাগোনা। বেশ কয়েকটি দেশের অনুসন্ধানী লোকজন আ’বিমা ওয়ানগালা অনুষ্ঠান দেখতে আমলীতলা মাঠে সামিল হন।

 

মধুপুরের মেট্টো হসপিটালের সৌজন্যে আ’বিমা ওয়ানগালা আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আয়োজন সহযোগিতায় ছিলেন আমলীতলা গ্রামবাসী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), আ’বিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন, আদিবাসী ইউনিয়ন মধুপুর উপজেলা শাখা। আ’বিমা ওয়ানগালা আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো একাত্তর টিভি, বাংলা সংবাদ, গারো নিউজ টুয়েন্টিফোর এবং আইপি নিউজ বিডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০