বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলিয়েনের খোঁজে নতুন কৌশল

এলিয়েন খোঁজার মিশন হিসেবে একটা প্রকল্পে হাত দেন। সেই প্রকল্পের নাম সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রাটেরেট্রিয়াল ইন্টেলিজেন্স। ১৯৭০-এর দশকে সেটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয় মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এরপর গত পাঁচ দশক ধরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে প্রকল্পটি আজও টিকে রয়েছে। সেটির গবেষকেরা এখনো হাল ছাড়েনেনি। তারই প্রমাণ পেন স্টেটকে সঙ্গে নিয়ে তাঁদের নতুন মিশন। এলিয়েনের খোঁজে তাঁরা নতুন এক কৌশল আবিষ্কার করেছেন। নতুন পদ্ধতিতে বিজ্ঞানীরা অদ্ভুত ধরনের রেডিও সংকেত বা টেকনো সিগনেচার খুঁজছেন। বোঝাই যাচ্ছে, যেন-তেন সংকেত তাঁরা খুঁজবেন না। এমন সংকেতের খোঁজ তাঁরা চালাচ্ছেন। যেগুলো হয়তো বহদূরে কোনো বুদ্ধিমান প্রাণীদের পাঠানো। সেই সিগন্যালগুলো আসতে পারে আলোক তরঙ্গ ও রেডিও তরঙ্গ হিসেবে।

 

ভিনগ্রহ থেকে আসা সংকেত এসব টেকনো সিগনেচার খুঁজে বের করতে তারা অতি শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করেছন। বিশেষ সেই টেলিস্কোপটির নাম মুরচিসন ওয়াইডফিল্ড। এই টেলিস্কোপ দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা সংকেত গ্রহণ ও বিশ্লেষণে সক্ষম। সেটির গবেষকেরা এলিয়েনের সংকেত খোঁজার জন্য বেছে নিয়েছেন ট্রাপিস্ট-১ গ্রহমণ্ডলকে। ট্রাপিস্ট-১ পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে। সেখানে একটি শীতল লাল-বামন নক্ষত্রকে ঘিরে ঘুরছে সাতটি পৃথিবী-সদৃশ গ্রহ। এই গ্রহগুলির কোথাও প্রাণীদের বাসযোগ্য স্থান থাকার যেমন সম্ভাবনা আছে, তেমনি তরল পানির অস্তিত্ব আছে বলেও মনে করেন গবেষকেরা। তাই সেখানে বুদ্ধিমান প্রাণী থাকার বেশ ভালো সম্ভবনা আছে।

 

সাধারণত সেটি যে সংকেতগুলো অনুসন্ধান করে, সেগুলো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের মধ্যেই সীমাব্ধ থাকে। তবে নতুন পদ্ধতিতে আরও বিস্তৃত সীমার কম্পাঙ্কও পর্যবেক্ষণ করবেন তাঁরা। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যখন ট্রাপিস্ট-১-এর গ্রহগুলো তাদের মাতৃনক্ষত্রের পেছন দিকে আড়াল হয়, তখন এগুলো থেকে কৃত্রিম সংকেত আসে কিনা সেটাই পর্যবেক্ষণ করছেন সেটির গবেষকরা। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সংকেত খুঁজে পাননি তাঁরা। তবে বিজ্ঞানীরা এখনি হাল ছাড়ছেন না।

 

প্রাথমিকভাবে, বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংকেতগুলির যাচাই বাছাই করেন। তারপর সেখান থেকে কিছু বিশেষ বৈশিষ্ট্য বের করে আনেন। এসব সংকেতকে প্রথমে প্রাকৃতিক উৎস থেকে আলাদা করা হয়। এরপর সম্ভাব্য টেকনো সিগনেচার শনাক্ত হলে, সেটি বিশেষভাবে বিশ্লেষণ করা হয়। এই প্রক্রিয়ায় অনেক রকম সংকেত আসে, যেগুলি প্রকৃতপক্ষে নক্ষত্র বা ব্ল্যাক হোলের মতো প্রাকৃতিক বস্তু থেকে আসা। সেগুলো বাদ দিয়ে কৃত্রিম সংকেতের দিতে বিজ্ঞানীদের যত মনোযোগ। এ ধরনের সংকেত শনাক্তের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মহাবিশ্বের বিশালতা। ‘স্ট্যাটিসটিক্যাল ট্রায়াঙ্গুলেশন’ পদ্ধতির মাধ্যমে কৌশলটি আরও জটিলভাবে তৈরি করা হয়েছে। এ পদ্ধতিতে গবেষকরা একাধিক উৎস থেকে আসা সংকেতের মধ্যে তুলনা করেন, এদের মধ্যে মিল খুঁজে বের করেন।

 

নতুন কৌশলটি অনেকটা মহাবিশ্বের বিশাল অংশকে খুব দ্রুত পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই পদ্ধতির সাহায্যে এলিয়েনদের তৈরি সংকেত শনাক্ত করা সম্ভব হবে। আর সেটা হয়, তাহলে তৈরি হবে নতুন ইতিহাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০