১ এপ্রিল ২০২৩, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই দুর্গের ভেতরে মন্দির ও মসজিদ

ছবি :সংগৃহীত

উপমহাদেশে সবচেয়ে বেশি দুর্গের খোঁজ মেলে ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট-বড় অনেক ধরনের দুর্গ। আর প্রতিটি রাজ্য দুর্গেরআছে নিজস্ব গুরুত্ব ও ইতিহাস । তেমনই একটি প্রাচীন দুর্গ ‘রাইসেন দুর্গ’। জানা যায়, দুর্গটি ১২০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়। এই দুর্গের ভেতরে থাকা একটি মন্দির ও একটি মসজিদ দুটি ধর্মের সমতা প্রদর্শন করে। অনেক রাজা নাকি রাজত্ব গড়েছেন এই দুর্গে।

প্রাচীনকালে শত্রুদের বাহিনী এড়াতে পাহাড়ি অঞ্চলে এমনকি নানা আশ্চর্যজনক আকৃতি ও বিশেষত্ব নিয়ে নির্মিত হয়েছিল এসব দুর্গ। যা অবস্থিত ভারতের মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত।

রাইসেন ফোর্ট মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল ঐতিহাসিক ভবন। এই দুর্গ গন্ডোয়ানার উত্তর-পশ্চিম কোণে বিন্ধ্যাচল রেঞ্জের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত। ৮০০ বছরের পুরোনো এই দুর্গে নয়টি প্রবেশদ্বার, দুর্গ, গম্বুজ ও মধ্যযুগের প্রথম দিকের বেশ কয়েকটি ভবনের অবশিষ্টাংশ আছে।

যা বর্তমানে বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  কথিত আছে, এখানকার রাজা তার নিজের রানির শিরশ্ছেদ করেছিলেন। এর পেছনেও আছে দীর্ঘ কাহিনি।

কথিত আছে, এই দুর্গ জয়ের জন্য শের শাহ সুরি সব কিছু বাজি রেখেছিলেন। দুর্গ শাসনের জন্য কামান তৈরি করতে তিনি তামার মুদ্রা গলিয়েছিলেন। কঠোর পরিশ্রমের কারণে তিনি দুর্গ জয় করতে সক্ষম হন।

১৫৪৩ খ্রিস্টাব্দে শের শাহ সুরি এই দুর্গ জয়ের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। তখন এই দুর্গের শাসন ছিল রাজা পুরনমল। যখন তিনি জানতে পারলেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে ও তিনি পরাজিত হতে চলেছেন, তখন নিজের স্ত্রী/রানিকে শত্রুদের হাত থেকে বাঁচাতে গলা কেটে হত্যা করেন।

দুর্গ সম্পর্কিত অলৌকিক ঘটনা: এই দুর্গ সম্পর্কে আরো একটি বিস্ময়কর তথ্য আছে। প্রচলিত আছে, রাজা রাজসেনের একটি দার্শনিক পাথর আছে, যেটি লোহাকেও সোনায় রূপান্তর করতে পারে। এটি একটি রহস্যময় পাথর, যার জন্য অনেক যুদ্ধ হয়েছিল।

রাজা রাজসেন পরাজিত হলে তা হ্রদে ফেলে দেন। যদিও অন্যান্য রাজারা এই পাথর খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিলেন, তবে পাথরটি খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আজও মানুষ এই পাথর খুঁজতে ভিড় করেন দুর্গে। তবে কথিত আছে, একটি জ্বিন নাকি মূল্যবান ও রহস্যময় পাথরটি পাহারায় রেখেছেন। যদিও প্রত্নত্ত্ব বিভাগ এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি।

 

সূত্র: কলকাতা টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১০

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১১

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১২

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৩

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৪

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৬

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৭

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৮

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৯

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

২০