২১ জুন ২০২৪, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক দিনেই আয় ৪৭ হাজার কোটি টাকা

অ্যাপল কিংবা মাইক্রোসফটের নাম শোনেনি, আজকাল এমন মানুষ পাওয়া ভার। সেই তুলনায় এনভিডিয়া কিছুটা কম পরিচিত কোম্পানি। কম্পিউটার, গেমিং, গ্রাফিকস কার্ড নিয়ে যাদের মোটামুটি জানাশোনা আছে, তাদের কাছেই এনভিডিয়ার নামটি বেশি পরিচিত।

 

অ্যাপল-মাইক্রোসফটকে পেছনে ফেলে গত মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভিডিয়া। এরই সঙ্গে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর সম্পদও। এক দিনেই তার সম্পদ বেড়েছে ৪৭ হাজার কোটি টাকারও বেশি।

 

সুসময়ের হাওয়া লেগেছে টেক জায়ান্ট এনভিডিয়ার পালে। হু হু করে বাড়ছে কোম্পানির শেয়ারের দর। আর তার জেরে ফুলেফেঁপে উঠেছে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর সম্পদও। গত কয়েকদিনে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন তিনি। গত মঙ্গলবার এক দিনেই অন্তত ৪০০ কোটি ডলার সম্পদ বেড়েছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৭ হাজার কোটি টাকারও বেশি।

 

এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও এগিয়ে গেছেন এনভিডিয়া সিইও। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, এই মুহূর্তে বিশ্বের ১১তম শীর্ষ ধনী জেনসেন হুয়াং। তার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। অথচ ২০১৯ সালে এই তালিকায় ৫৪৬তম ছিলেন হুয়াং। পরের পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ১১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এই সময়ে তার সম্পদ বৃদ্ধির হার ছিল ২ হাজার ২৫০ শতাংশ।

 

২০২৩ সালের শেষে ধনীর তালিকায় ৭৬তম ছিলেন হুয়াং। ওই সময় তার মোট সম্পদ ছিল ২ হাজার ১০০ কোটি ডলার। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার সম্পদ। চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশ শেয়ার থেকেই বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন ৬১ বছর বয়সী এই ব্যবসায়ী।

 

১৯৯৩ সালে অন্য দুই পার্টনারের সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী জেনসেন হুয়াং। শুরু থেকেই কোম্পানিটির প্রধান নির্বাহী এবং সভাপতির পদে রয়েছেন তিনি। ১৯৯৯ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এনভিডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে হু হু করে বাড়তে দেখা গেছে কোম্পানিটির শেয়ারের দর।

 

চলতি মাসের শুরুর দিকেই বাজারমূল্যে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছিল এনভিডিয়া। গত মঙ্গলবার এর শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৬ ডলারে পৌঁছায়। এর ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা। বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার এবং অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার কোটি ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০