বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋণ নীতির কড়াকড়িতে ক্ষতিগ্রস্ত হবেন অনেক গ্রিন কার্ডধারী উদ্যোক্তা

যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) তাদের জনপ্রিয় সেভেন-এ ঋণ কর্মসূচিতে নতুন নীতিমালা জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো ক্ষুদ্র ব্যবসার মালিকানায় সামান্য অংশও যদি অ-মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারীর থাকে, তবে সেই ব্যবসা আর ঋণের জন্য আবেদন করতে পারবে না।

 

 

নতুন নিয়মটি ১ মার্চ থেকে কার্যকর হবে। এর ফলে গ্রিন কার্ডধারী উদ্যোক্তারা আর এসবিএর জনপ্রিয় সরকারি ঋণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। পূর্বে এই প্রোগ্রামে সর্বোচ্চ ৫% মালিকানা বিদেশি নাগরিক বা যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী নাগরিকদের জন্য অনুমোদিত ছিল।

 

 

হাউস স্মল বিজনেস কমিটির চেয়ারম্যান রজার উইলিয়ামস এই সিদ্ধান্তকে ‘কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, সেনেটর এড মার্কি ও প্রতিনিধি নিডিয়া ভেলাজকেজ এটিকে সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, ‘আইনি অভিবাসীদের জন্য আমেরিকান ড্রিম অনুসরণের পথ বন্ধ করা হচ্ছে।’

 

 

এসবিএর মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। তবে ক্ষুদ্র ব্যবসা সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই সীমাবদ্ধতা ছোট ব্যবসার সম্প্রসারণ এবং নতুন চাকরির সুযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এসবিএ ২০২৫ সালে সেভেন-এ প্রোগ্রামের মাধ্যমে ৩৩.৮ বিলিয়ন ডলারের ৬৮ হাজার ৪৩৫টি ঋণ অনুমোদন করেছিল।

 

 

ক্ষুদ্র  ব্যবসায়ের সমর্থকরা সতর্ক করেছেন, নতুন এই বিধিনিষেধ মার্কিন অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। স্মল বিজনেস মেজরিটির প্রতিষ্ঠাতা ও সিইও জন আরেন্সমেয়ার বলেন, এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসা ও চাকরির বৃদ্ধিকে সীমিত করবে। বিশেষত এমন সময়ে যখন উদ্যোক্তারা শুল্ক, স্বাস্থ্যসেবা ও মুদ্রাস্ফীতির কারণে খরচ বৃদ্ধির সঙ্গে লড়াই করছেন।

 

 

এছাড়া কেমিও নেটওয়ার্কের সিইও ক্যারোলিনা মার্টিনেজ যোগ করেছেন, আইনি স্থায়ী বাসিন্দাদের এসবিএ ঋণ থেকে বাদ দেওয়া ব্যবসা সৃষ্টিকে ঝুঁকির মধ্যে ফেলে এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। তিনি এসবিএকে আবেদনযোগ্যতা সংকুচিত করার পরিবর্তে সম্প্রসারণ করার জন্য পুনর্বিবেচনার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০