৫ সেপ্টেম্বর ২০২৩, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন শস্য চুক্তি নিয়ে রাশিয়া, তুরস্কের মধ্যে আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোওয়ানের সাথে আলোচনা করেন।

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির অনুমতি দেয়ার জন্য হওয়া একটি চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে এই আলোচনা হয়।

বৈঠকের শুরুতে পুতিন এরদোয়ানকে বলেন, “আমি জানি যে, আপনি শস্য চুক্তির বিষয়টি উত্থাপন করতে চান,” “আমরা এই প্রশ্নে আলোচনা করার জন্য প্রস্তুত।”

এরদোয়ান বলেন, তিনি আশা করেন, বৈঠক থেকে আসা বার্তাটি “বিশ্বের জন্য, বিশেষ করে অনুন্নত আফ্রিকান দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গৃহীত হবে।”

রাশিয়া জুলাই মাসে শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাদের অভিযোগ এর সাথে অন্য একটি চুক্তিতে রাশিয়াকে খাদ্য এবং সার রপ্তানির ওপর যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা কার্যকর করা হয়নি।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বাহিনী কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের চারটি উচ্চ-গতির সামরিক নৌযান ধ্বংস করেছে। একটি টেলিগ্রাম পোস্টে রাশিয়ার মন্ত্রকটি বলেছে, নৌকাগুলো ইউক্রেনীয় সেনাদের নিয়ে ক্রাইমিয়ার উপকূলের দিকে যাচ্ছিল।

ইউক্রেনের বিমান বাহিনী ইউক্রেনের কিছু অংশে রাশিয়ার ড্রোন হামলার কারণে রাতভর একাধিক সতর্কতা জারি করেছে। এর মধ্যে দানিউব নদীর ধারে ইজমেল এলাকাও রয়েছে, যা গত কয়েক মাস ধরে শস্য রপ্তানির চাবিকাঠি ছিল।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা রাশিয়ার ১৭টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে, তবে ইজমাইলে গুদাম, উৎপাদন ভবন এবং কৃষি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিপার বলেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার কারণেও বেশ কয়েক জায়গায় আগুন ধরে গেছে।

আরও পড়ুনঃ আফগানিস্তান: নারীদের মধ্যে আত্মহত্যা প্রবণতার উদ্বেগজনক বৃদ্ধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১০

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১২

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৩

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৪

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

১৫

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

১৬

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

১৭

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

১৮

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

২০