৭ ডিসেম্বর ২০২২, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিন রিয়েলটির তত্ত্বাবধানে ইসলামিক ফাইন্যান্সিং সেবা কার্যক্রম শুরু

আমিন রিয়েলটির তত্ত্বাবধানে ইসলামিক ফাইন্যান্সিং সেবা কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত ১৯ নভেম্বর উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন আমিন রিয়েলটির ক্যান্টন অফিস এবং ইসলামিক ফাইন্যান্সিং কার্যক্রম। মিশিগানের ওয়ারেন শহরের আল শাহী প্যালেসের হলরুমে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ফাইন্যান্সিং কার্যক্রম এবং নতুন অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়াহয়।

এই অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্যান্টনে আমিন রিয়েলটির নতুন অফিস চালু হলো সেইসাথে নিজস্ব মর্টগেজ কোম্পানির মাধ্যমে ইসলামিক ফাইন্যান্সিং পরিষেবা কার্যক্রম শুরু হলো।মিশিগানে আমিন রিয়েলিটি বাংলাদেশি কমিউনিটিতে খুবই পরিচিত নাম এবং বর্তমানে সর্বস্তরের গ্রাহকদের চাহিদা অনুযায়ী রিয়েলটি বিষয়ক বিভিন্ন

পরিষেবা প্রদান করছে। এছাড়াও মিশিগানে বসবাসরত স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার কাজটিও বেশ যত্নের সাথে করে চলেছে। আমিন রিয়েলটির প্রশিক্ষণের মাধ্যমে সফল রিয়েল এস্টেট উদ্যোক্তা হিসেবে এখন অনেকেই বেশ সফলতার সঙ্গে কাজ করছেন।

 

বর্তমানে আমিন রিয়েলিটি মিশিগান অঙ্গরাজ্যের চারটি লোকেশনে অফিস পরিচালনা করছে। আমিন রিয়েলিটির তত্ত্বাবধানে দুইশ’র বেশি স্থানীয় এজেন্টে রয়েছে এবং এটিই মিশিগানে প্রথম বাংলাদেশি মালিকানাধীন সম্পূর্ণ স্বাধীন টাইটেল কোম্পানি।

 

মিশিগানে আমিন রিয়েলিটির সফলতার যাত্রায় নতুন যুক্ত হলো ইসলামিক ফাইন্যান্সিং সেবা কার্যক্রম যার মাধ্যমে গ্রাহকেরা ইসলামিক ফাইন্যান্সিং সুযোগ-সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।

আমিন রিয়েলটির কর্মকর্তারা জানান, চারটি লোকেশন এবং দুই শতাধিক এজেন্ট নিয়ে বর্তমানে আমাদের কার্যক্রম চলছে, আগামীতে পাঁচশত এজেন্ট নিয়ে কাজ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা, আমাদের পরিষেবায় সকলেই স্বাগত জানাই।আমাদের লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টদের নানা রকমের চাহিদা অনুযায়ী পরিষেবা দেওয়া।

সেইসাথে স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা। সফল রিয়েল এস্টেট উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, প্রশিক্ষণ এবং প্রযুক্তি দিয়ে তাদের পথচলাকে মসৃণ করা। আমরা চাই তরুণ ব্যবসায়ীদের একটি প্রজন্ম তৈরি হোক যারা তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা দিয়ে সফল হবে।

আমরা সততা ও আস্থার সাথে আমাদের ক্লায়েন্টদেরকে ইসলামিক ফাইন্যান্সিং-এর সুযোগ-সুবিধাগুলো প্রদান করতে চাই। মানুষের সাধ্যের মধ্যে আমরা কম খরচে সেবাগুলো দেওয়ার চেষ্টা করে থাকি।

মানুষের সেবায় আমরা ইতিমধ্যেই কমিউনিটি থেকে পাঁচ জন তরুণ ঋণ কর্মকর্তা নিয়োগ দিয়েছি এবং আমাদের সকল কার্যক্রম মেট্রো ডেট্রয়েট জুড়ে প্রসারিত করছি।

এই সমস্ত মাইলফলকগুলো অর্জিত হয়েছে আমাদের ক্লায়েন্টদের অপরিসীম সমর্থনের কারণেই। আগামীতেও আমরা ক্লায়েন্টদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছি।

আমিন রিয়েলটির ক্যান্টন অফিস এবং ইসলামিক ফাইন্যান্সিং কার্যক্রমের অনুষ্ঠানে আমিন রিয়েলটির পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ নাবিল, সৌমিক আমিন, জুবেল আহমেদ, মাসুম আহমেদ, শোভা আমিন, আজিজ চৌধুরীসহ আমিন রিয়েলটির অন্যান্য এজেন্টরা।

মিশিগানের ওয়ারেন শহরের আল শাহী প্যালেসের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিন রিয়েলটির গ্রাহক, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১০

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১১

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৩

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৪

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৫

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১৬

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১৭

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১৮

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৯

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

২০