৩ জুলাই ২০২৪, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাস নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়

ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী আবারও কথার লড়াইয়ে জড়ালেন। সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদমাধ্যমে একটি বক্তব্য দেন বুবলী।

 

যেই বক্তব্যে টেনে বুবলীকে খোঁচা দেন নায়িকা অপু বিশ্বাস। সরাসরি দাবি করেন, যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সখ্যতা বেশি দেখা যায় বুবলীর। অপুর এই বক্তব্যের বিরোধীতা করেছেন বুবলী।

 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘উনি (অপু বিশ্বাস) নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।’

 

অপু দাবি করেন, শাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলী। যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।’

 

বুবলী বলেন, ‘হাস্যকর হচ্ছে, তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা মুখে বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না। এই বুবলী নাম নিতে নিতেই মানসিক রোগী হয়ে গেছেন। হোক সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক না কেন, তার মুখে শুধু বুবলী আর বুবলী। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন একটু ভাইরাল হয় উনি।’

 

এর আগে বুবলী বলেছেন, তার স্বামী শাকিব খানকে নিয়ে যারা আজেবাজে কথা বলেন, অসম্মান করেন, তাদেরকে তিনি এড়িয়ে চলেন। যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে এসেছেন।

 

বুবলীর এমন বক্তব্যের পর হাসির প্রতিক্রিয়া জানান অপু। নায়িকাকে খোঁচা দিয়েই ‘অট্টহাসি’তে ফেঁটে পড়তে দেখা যায় অপুকে। বুবলীর মন্তব্যকে ‘দূর্বল গেম প্ল্যান’ হিসেবে দাবি করেন তিনি।

 

যেখানে অপু টেনে এনেছেন পূর্বের ঘটনা। এই নায়িকার ভাষায়, যখন ‘প্রিয়তমা’র প্রচারের সময় অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’

 

এরপর অপু বলেন, বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১০

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১১

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১২

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৩

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৪

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৬

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৭

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৮

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৯

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

২০