২৭ এপ্রিল ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিট স্ট্রোক কী ও এর ১০ লক্ষণ এবং করণীয়

হিট স্ট্রোক
হিট স্ট্রোক বা সান স্ট্রোক

গরম বাড়ার সাথে সাথে বাড়ছে হিট স্ট্রোক ঝুঁকি। হিট স্ট্রোকের কিছু লক্ষণ রয়েছে। সেগুলো জানা থাকলে নিজে যেমন সচেতন থাকা যায়, অন্যদের দিকেও খেয়াল রাখা যায়। আসুন জেনে নিই কী সেই লক্ষণগুলো।

এই লক্ষণগুলো হচ্ছেঃ

প্রবল হৃদস্পন্দন
হিট স্ট্রোকের আগে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হতে পারে।


তীব্র মাথাব্যথা
প্রচণ্ড গরমে মাথাব্যথা হতে পারে। এ ছাড়া গরমে মানুষের মাইগ্রেন আস্কমিক বেড়ে যেতে পারে।

প্রচণ্ড পানির তৃষ্ণা, পানিশূন্যতা, ঘাম
হিট স্ট্রোকের আগে রোগী চরম তৃষ্ণা অনুভব করতে পারে, সেই সঙ্গে ডিহাইড্রেটেড (পানি শূণ্যতা) এবং আড়ষ্টতা অনুভব করতে পারে এবং শরীর নিজেকে ঠান্ডা করার পরিমাণের বেশি ঘাম তৈরি করতে পারে।

পেশিতে ব্যথা
হিট স্ট্রোকের আগে যেসব লক্ষণ দেখা যায় তারমধ্যে আরেকটি হলো মাংস পেশি ব্যথা।

হাইপারভেন্টিলেশন
শ্বাসকষ্ট এবং দ্রুত ও ভারী শ্বাস-প্রশ্বাসও হিটস্ট্রোকের লক্ষণ।


বমি বমি ভাব
অক্সিজেনের অভাবে মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দন ও হাইপারভেন্টিলেশন থেকে হিট স্ট্রোকের আগে বমি বমি ভাব হতে পারে।


বিরক্তি, বিভ্রান্তি বা প্রলাপ বকা
অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকের আগে মানুষ বিরক্ত বোধ, রাগান্বিত ও অযৌক্তিক কথা বলতে পারে এবং এমনকি প্রলাপ বকতে করতে পারে।


কথা জড়িয়ে যাওয়া
হিট স্ট্রোকের আরও একটি লক্ষণ কথা জড়িয়ে যাওয়া। ব্যক্তি অসংলগ্ন কথা বলতে শুরু করতে পারে।


দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া
শরীর স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাছাড়াও শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে এমনকি ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারে।


ঘাম বন্ধ হওয়া বা না হওয়া
হিট স্ট্রোকের অন্যতম একটি লক্ষণ হল প্রচণ্ড গরমেও ঘাম না হওয়া বা ঘাম হওয়া আস্কমিকভাবে বন্ধ হয়ে যাওয়া। আসলে শরীরে ঘাম হওয়ার মতো পানি ঘাটতি বা শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়াটি কাজ না করার জন্য এমনটা হয়।

হিট স্ট্রোক এড়াতে করণীয়ঃ
হিট স্ট্রোক এড়াতে যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা উচিত। পানি ও পানি জাতীয় খাবার বেশি খেতে হবে যাতে শরীর হাইড্রেটেড থাকে। তবে কৃত্রিম চিনিযুক্ত পানীয় বা সোডা জাতীয় পানীয় না খাওয়াই উত্তম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০