২৩ মার্চ ২০২৩, ২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বাইডেনের শুভেচ্ছা

মুসলমানদের সিয়াম পালনের মাস পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাসেকে উপলক্ষ করে বিশ্ব মুসলমানদের শুভেচ্ছা বানী জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।বৃহস্পতিবার (২৩ মার্চ) হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।

তার এই বিবৃতিতে চিনের ইউঘুড় ও মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। চীনে বসবাসকারী উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যে সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

এছাড়াও প্রেসিডেন্টের বিবৃতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার নাগরিক এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও কথা তুলে ধরেন।

পবিত্র রমজান উপলক্ষে এক টুইট বার্তায়ও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন লেখেন, দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।

উইঘুর মুসলিমদের ওপর চীনা সেনাদের অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়ন নিয়ে বরাবরই ‘সংযত’ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন।

এই পরিস্থিতিতে বাইডেনের বিবৃতি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০