২২ মার্চ ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতারে বাড়িতেই বানাতে পারবেন দই বড়া

ছবি সংগৃহীত

ইফতারে দই বড়া অনেকের কাছেই পছন্দ । তাই বাড়িতে সহজেই বানাতে পারেন এই ইফতারের আয়োজন।

দই বড়ার উপকরণ: কাঁচা মাষকলাই ডাল আধা কাপ, জিরাগুঁড়া ১ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, টালা শুকনা মরিচগুঁড়া ১ চা–চামচ, চাট মসলাগুঁড়া ১ চা–চামচ, বিট লবণ ১ চা–চামচ, তেল (বড়া ভাজার জন্য) ২ কাপ, কারি পাতা ১২টি, আস্ত জিরা আধা চা–চামচ, মিষ্টি দই আধা কেজি, চিনি সিকি কাপ।

প্রণালি: ডাল ৩ থেকে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে পানি ঝরিয়ে ডাল শিলপাটায় বেঁটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সামান্য পানি দিয়ে ডাল খুব ভালো করে ফেটে নিন। এবার একটি পাত্রে পানি নিয়ে ছোট একদলা ডাল পানিতে ফেলুন। ভাসলে মনে করবেন ডাল আর ফেটতে হবে না। একটি বড় বোলে ৬ কাপ পানি নিয়ে তৈরি করে রাখা তেঁতুলের সস থেকে দেড় টেবিল চামচ সস ও ২ চা–চামচ লবণ মেশান। এবার কড়াইয়ে তেল গরম করুন। অল্প ডাল নিয়ে চ্যাপটা করে অল্প আঁচে বড়া ভাজুন। ভাজা হলে তেল থেকে তুলে লবণ-পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভাজুন। দই ফেটান। ঘন হলে সামান্য পানি দিয়ে স্বাদমতো লবণ, চিনি ও মসলা মিশিয়ে ভালো করে ফেটান। স্বাদ বুঝে সামান্য তেঁতুলের সস মেশান। এবার পরিবেশন পাত্রে ফেটানো দই ঢেলে বড়ার পানি নিংড়ে দইয়ের বাটিতে বড়াগুলো দিন। বড়ার ওপর দই ঢালুন। ওপরে গুঁড়া মসলা ছিটিয়ে দিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে আস্ত জিরা ও কারিপাতার ফোড়ন দিন। একটু ভেজে তৈরি করে রাখা দই বড়ার ওপর ঢেলে ফোড়ন দিন। দুই থেকে তিন ঘণ্টা পর তেঁতুলের সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০