২ মার্চ ২০২৩, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিএস তারকা জিন সামরিক বাহিনীতে ‘পদোন্নতি’ পেলেন

ছবি সংগৃহীত

বিটিএস তারকা জিন ওরফে কিম সেওকজিনকে দেশটির সামরিক বাহিনীতে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে জিন দেশটির সামরিক বাহিনীতে দায়িত্ব পালান করছে। একটি কোরিয়ান অ্যাপ অনুসারে তিনি প্রাইভেট ফার্স্ট ক্লাস হয়েছেন। জিন এতদিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, বুধবার (১ মার্চ) তার পদোন্নতি এসেছে। এই তথ্য নিশ্চিত করছে হিন্দুস্তান টাইমস ।

এদিকে এখন পযর্ন্ত জিদের পদোন্নতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য শেয়ার করেনি সংস্থাটি । তবে শুরু হয়েগেছে ফ্যানদের শুভেচ্ছা বিনিময় । টুইটারে ইতিমধ্যেই বিটিএস ফ্যান লিখেছেন, “আমাদের চাঁদ এখন প্রাইভেট ফার্স্ট ক্লাসে উন্নীত হয়েছে। এটি আমাদের গর্বিত করে তুলেছে। ‘টাইগার’ প্রশিক্ষক জিন।”

এদিকে খবরটি প্রকাশ হওয়া মাত্র বিটিএস ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একের পর এক বিটিএস ফ্যানরা নিজেদেরে প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, “প্রাইভেট ফার্স্ট ক্লাস হিসেবে তোমার পদোন্নতিতে অভিনন্দন জিন। আমরা তোমাকে নিয়ে গর্বিত।” অপর একজন লিখেছেন, “জিন, তুমি পদোন্নতি অর্জন করেছো! মাথা উঁচু করে চলো। সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে! তাই তোমাকে নিয়ে খুব গর্বিত আমরা।” অন্য একজন ভক্ত লিখেছেন, “টিম সিওকজিন সবসময়ই জয়ী। আপনার পদোন্নতিতে অভিনন্দন জিন! আপনি সবকিছুতেই এত ভালো কেন!”

জিন বিটিএসের সবচেয়ে পুরনো সদস্য। তিনি ২০২২ সালের ডিসেম্বরে সামরিক প্রশিক্ষণে যোগ দেন। কে-পপ গ্রুপ থেকে প্রথম তারকা হিসেবেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগদান করেন জিন। বর্তমানে একজন সক্রিয় কর্তব্যরত সৈনিক হিসেবে উত্তর গেয়ংগি প্রদেশের ইয়েনচিওন সেনা ঘাঁটি ডিভিশন রিক্রুট ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করছেন জিন। তিনি ১৮ মাসের মধ্যে তার দায়িত্ব শেষ করে বিটিএসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই ফিরবেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০