১২ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার

ছবি:সংগৃহীত

তুরস্ক-সিরিয়া ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ এখনো চলমান। ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ছাড়িয়েছে। চরমভাবে সাহায্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ বলেছে, মোট মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

প্রচন্ড শীতের কারণে দেখা দিচ্ছে দুর্ভোগ। তুরস্ক ও সিরিয়ার সরকারি কর্মকর্তা ও চিকিৎসদের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে শুধু তুরস্কে এখন পর্যন্ত ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৫৪৭ জন। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৭৯ জনে।

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত ৮লাখ ৭০হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন, শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার প্রায় ৬ দিন পর উদ্ধারকারীরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ধ্বংসস্তূপ থেকে সাত মাস বয়সী এক শিশু এবং এক কিশোরীকে উদ্ধার করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, গাজিয়ানটেপ শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৩ বছর বয়সী এসমা সুলতানকে টেনে বের করা হয়।

উল্লেখ্য,  ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে গত সোমবার ভোরে । এতে করে এখন পযর্ন্ত মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১০

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১১

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৩

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৭

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৮

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

২০