৮ জানুয়ারী ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা লিট ফেস্টের পর্দা নামল আজ

ঢাকা লিট ফেস্টের পর্দা নামল আজ

দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ঢাকা লিট ফেস্টের দশম সাহিত্য আসর শেষ হতে হয়েছে আজ (৮ জানুয়ারি) । হাড়কাঁপানো শীতে দিয়ে এ আয়োজন শুরু হলেও শেষ দিন এস শীতের প্রভাব কিছুটা কমেছে । সেই সাথে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন শিল্প ও সাহিত্যপ্রেমীরা। সকাল থেকেই হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল লিট ফেস্টের বিভিন্ন আয়োজন।

এদিকে সকাল সাড়ে ৯টায় দক্ষিণের হিমেল হাওয়ায় কীর্তনের মাধ্যমে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্টের শেষ দিনের আয়োজন। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই সাহিত্য আসরে যোগ দিয়েছেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, সাহিত্যিক, লেখক, শিল্পী ও চিন্তাবিদ। ১৭৫টির বেশি অধিবেশনের চার দিনের এই আসরের শেষ দিনে সকাল ১০টায় ভবিষ্যতের বিজ্ঞান, ইংরেজি বাংলা সাহিত্যের ধাঁধা নিয়ে ছিল আলোচনা। এছাড়াও সারা দিন শিশুদের নিয়েও ছিল নানা আয়োজন।

সকাল সোয়া ১১টায় নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুনরাহ মুখোমুখি হন অ্যালেক্সান্দ্রা প্রিংগেলের। বিশ্বায়নের কালে ভবিষ্যতের কবিতা কেমন হবে, তা নিয়ে আলোচনা করেন গৌতম গুহ রায়, সঙ্গে ছিলেন কবি আশরাফ জুয়েল ও মোহাম্মদ নুরুল হুদা। একই সময়ে শিশুদের বেড়ে ওঠা নিয়ে আলোচনা করেন শৈশবের পরিচালক ফারহানা মান্নান।

দুপুর সাড়ে ১২টায় ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ বিষয়ে আলাপে বসেন অভিনয় শিল্পী ইরেশ জাকের, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহিন সুলতান, ব্র্যাক জেন্ডার, জাস্টিজ ও ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক নবনীতা চৌধুরী, অভিনয় শিল্পী আজমেরী হক বাঁধন, তাকবীর হুদা ও আইনজীবী তাসাফফি হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী বন্যা মির্জা।

‘ভুল তথ্যের যুগে স্বাস্থ্য’ নিয়ে আলোচনা করেন রেসা লুইস ও বিজ্ঞানী সেঁজুতি সাহা। ‘কোন বই পড়তে হবে!এটি নির্ধারণ করবে কে?’ এ নিয়ে আলোচনা ছিল দুপুর পৌনে ২টায়। একই সময়ে ছিল ক্ষুদ্রনৃগোষ্ঠীদের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা। খাবার বিষয়ে আলোচনা করেন রান্না বিষয়ক বই লেখক ও শেফ ভ্যালেন্টাইন ওয়ারনার, তার সঙ্গে ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। বিকাল সাড়ে ৫টায় নৃত্য পরিবেশনার মাধ্যমে পর্দা নামে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০