২ নভেম্বর ২০২২, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাদেল এর সাথে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির মতবিনিময়

শফিউল আলম চৌধুরী নাদেল

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্থানীয় সময় রাতে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি মিশিগানের উদ্যোগে স্থানীয় বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’র হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম রুবেল-এর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মুহাম্মদ জেবরুল ইসলাম, আমির আলী, মাষ্টার মুবারক আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর চৌধুরী সুহেল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ সুমন, সাংস্কৃতিক সম্পাদক ইমাম চৌধুরী ও কার্যকরী সদস্য মন্তাজির আলী মন্টু প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রবাসীরা আমাদের আত্মার আত্মীয়। কারণ প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দুরে থেকেও দেশের জন্য প্রবাসীদের মন সর্বদা পড়ে থাকে। যার প্রমাণ আমরা দেশ থেকে প্রবাসে আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে কুশলাদি বিনিময় করেন। দেশের খোঁজ খবর নিতে এগিয়ে আসেন।

মিশিগানের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির আজকের এই মতবিনিময় সভা আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে প্রবাসেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমরা বাংলাদেশি। দেশপ্রেমের চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০