২৫ অক্টোবর ২০২২, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সিত্রাংয়ের প্রভাবে জনদূর্ভোগ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব এ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার বৃষ্টিতে নাজেহাল অবস্থা বিরাজ করছে। ঘর থেকে বের হতে পারছেন না দিনমজুর সহ মানুষজন। এদিকে টানাবৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
সোমবার সকাল থেকে বৃষ্টির সাথে টান্ডা বাড়ায় দিনমজুর ও খেঠে খাওয়া মানুষজন বেশি বিপাকে পড়েছে।

বৃষ্টির কারণে সড়কে মানুষের ভিড় অন্যদিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। যানবাহন কম হওয়ায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন। এছাড়া দুর্ভোগে পড়েন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষেরাও। শহরের এলাকা ঘুরে মানুষের দুর্ভোগচিত্র দেখা গেছে।

পুরাতন বাসস্ট্যান্ডে এলাকার ফুটপাতের ব্যবসায়ী আহমদ হোসেন বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কম বের হচ্ছে। বেচাকেনা নেই। তেমন আয় রোজগার হচ্ছে না।

মোটর সাইকেল চালক আমিনুল মিয়া বলেন, বৃষ্টির কারণে সারাদিনই বসে থাকতে হয়েছে। যাত্রী নেই, আয়-রোজগার বন্ধ।

দিনমজুর জহির মিয়া বলেন, সকালে বৃষ্টির পরিমাণ একবারেই কম ছিল বের হয়ে বাজারে আসলাম। এরপর বৃষ্টির পরিমাণ বাড়ে। এ জন্য সারাদিন বসে থাকতে হয়েছে। আজ কোনো কাজ পাইনি।

জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা কৃষক করিম মিয়া বলেন, আমাদের জমির আমন ধান পরিপক্ব হয়ে গেছে। আর এক সপ্তাহের মধ্যেই কাটা যাবে কিন্তু এমন সময় বৃষ্টি এসেছে তাতে ধান নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। সময় মতো যদি ধান কাটতে না পারি তাহলে অনেক ক্ষতি হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন,

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানির বৃদ্ধি পেয়েছে। তবে এতে বন্যা পরিস্থিতি দেখা না দিলেও জনদুর্ভোগ বেড়েছে ।

 

আরও পড়ুনঃ তাহিরপুরে শেখ রাসেল দিবস পালিত

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০