৫ সেপ্টেম্বর ২০২২, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা নারীশিক্ষা কলেজে বিজ্ঞানসামগ্রী বিতরণ

বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা উপজেলা পরিষদের এডিপি হতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানসামগ্রী বিতরণ সেপ্টেম্বর (সোমবার) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার কলেজের গভর্ণিং বডির সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন, পর্যটন পুলিশের ওসি ফয়সল আতিক, নারীশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক গণেশরঞ্জন ধর প্রমূখ।

নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের জ্ঞানবিজ্ঞানের সাথে তাল মিলিয়ে শিক্ষালাভের প্রত্যয়ী হতে হবে। আগামীর ভবিষ্যৎ জাতি গঠনে বর্তমান প্রজন্মকে মেধা, মনন প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি দেশপ্রেম মনের গহীনে জায়গা দিতে হবে। জাতির পিতার মতো দেশপ্রেম আর মনোবল নিয়ে এগিয়ে গেলে আগামীর বাংলাদেশ আরো সুন্দর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

পরে জেলা প্রশাসক কলেজের ছাত্রীদের মাঝে বিজ্ঞানসামগ্রী বিতরণ করেন। সবশেষে কলেজের ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১০

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১১

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১২

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৩

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৪

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৫

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৭

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৮

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৯

বসুধা : অনামিকা নেওয়াজ

২০