৪ সেপ্টেম্বর ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের নতুন কমিটি গঠিত

ইঞ্জিনিয়ার আহাদ আহমেদকে সভাপতি ও আলী আহমদ ফারিস-কে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ মিশিগান-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক শহরে শোকাবহ আগস্টের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধু পরিষদ মিশিগান-এর আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে জানানো হয়।

ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী, প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান ও সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নজরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, ৩ নভেম্বরে নিহত জাতীয় চার নেতা এবং ২০১৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বংশধরেরাই ২০০৪ সালে ২১ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের টার্গেট ছিল তৎকালীন বিরোধী দলের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা, কিন্তু আমাদের পরম সৌভাগ্য ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন। তিনি রক্ষা পেয়েছিলেন বলেই বাংলাদেশের জনগণ আজকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সুফল ভোগ করতে শুরু করেছে। তিনি প্রবাস থেকে প্রধানমন্ত্ৰী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, হত্যাকারীদের নাম যদিও আমরা জেনেছি, কিন্তু সেই মহাষড়যন্ত্রের সাথে আরও যারা জড়িত ছিল সেইসব কুশীলবদের নাম জাতি এখনো এখনো জানতে পারেনি। আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি, যেন একটি জাতীয় কমিশন গঠন করে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত দেশি বিদেশি সকলের নাম জাতির সামনে উপস্থাপন করা হয়। তিনি ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত জিয়াউর রহমানের মরণোত্তর বিচারও দাবি করেন।

প্রধান আলোচকের বক্তব্যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ বলেন, যদি আমরা সত্যিকারের মানুষ হতে চাই, তাহলে বঙ্গবন্ধুকে আমাদের স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু তার কর্মের মাধ্যমে এক মহাকাব্যে পরিণত হতে পেরেছিলেন। তার সততা, তার আপোষহীনতা, তার ধর্মনিরপেক্ষতা, সাধারণ মানুষকে বুঝার তার অসাধারণ ক্ষমতা, তার স্বপ্ন এবং তার ত্যাগ, সবকিছু মিলিয়েই তিনি হয়েছিলেন একটি জাতিকে মুক্ত করার একমাত্র কাণ্ডারি। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা এই দুইটি বই আমাদের বারবার পড়তে হবে, তাহলেই আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো এবং সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হতে পারবো।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, মিশিগান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহকারী সচিব আকলাসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুজ্জামান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপদেষ্টা যথাক্রমে রফিকুল ইসলাম, এজাজ আহমদ ও মিলাদ চৌধুরী, সহসভাপতি যথাক্রমে আলহাজ্ব অলিউর রহমান, মুস্তাক আহমেদ মুক্তা ও আবুল হোসেন সোলেমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, এম সি কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান টিপু, রুহুল আহমেদ রুহেল, ইসলাম আহমেদ, সাইদুল হক খান জাহাঙ্গীর আলম, ফারুক আহমেদ, শাহিন আহমদ, বদরউদ্দিন আহমেদ চৌধুরী, সুলতান শরিফ, প্ৰমুখ।

বঙ্গবন্ধু পরিষদ মিশিগান-এর আংশিক নতুন কমিটি: 

সভাপতি, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, সহ-সভাপতি, সৈয়দ মতিউর রহমান সিমু, সহ-সভাপতি, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, আলী আহমদ ফারিস, যুগ্ম সাধারণ সম্পাদক, মহসিন উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক, শাহিন আহমদ এবং প্রচার সম্পাদক, ফয়েজ উদ্দিন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০