বাংলা সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন হাকিম জেফ্রিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে স্পিকার পদে মনোনয়ন পাওয়ার নজির গড়লেন তিনি। নতুন কংগ্রেসের সদস্যরা শপথ নেওয়ার পর বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে অংশ নেবেন জেফ্রিস। তাঁর এই মনোনয়নকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত গোপন ভোটাভুটিতে নিউইয়র্ক থেকে নির্বাচিত ৫৬ বছর বয়সী এই কংগ্রেস সদস্য দলের মনোনয়ন নিশ্চিত করেন। এর কয়েক সপ্তাহ আগেই মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে ডেমোক্র্যাটরা।

 

ভোটের পর দলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাকিম জেফ্রিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা সবাই মিলে সাহসী পরিবর্তন আনব। আর আমেরিকান জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব। বুধবারের ভোটাভুটিতে কিছু বিরোধিতা থাকলেও ডেমোক্র্যাটিক ককাসের ব্যাপক সমর্থন পেয়েছেন জেফ্রিস। তাঁর প্রার্থিতার পক্ষে ভোট দিয়েছেন ২৫১ জন সদস্য। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ১১টি। বিরোধিতাকারীদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউই, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস র‍্যাব।

 

এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির অধিকাংশ নেতা স্পিকার পদে জেফ্রিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তিনি তাঁর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিও জেফ্রিসকে অভিনন্দন জানিয়েছেন। দেশটির প্রথম নারী স্পিকার হিসেবে দুই মেয়াদে মোট আট বছর দায়িত্ব পালন করা পেলোসি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে হাত ধরে থাকা একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, অভিনন্দন, স্পিকার-মনোনীত হাকিম জেফ্রিস।

 

এর আগে ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির উত্তরসূরি হিসেবে জেফ্রিসকে মনোনীত করেছিল ডেমোক্র্যাটরা। তবে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ম্যাকার্থি ক্ষমতাচ্যুত হলে স্পিকারের দায়িত্ব পান মাইক জনসন। এবার দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ায় স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জেফ্রিস। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের সদস্যদের শপথ গ্রহণের পর পূর্ণ প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের সমর্থন পেলে বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।

 

সুত্রঃআল জাজিরার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১০

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১১

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৩

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৪

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৭

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৮

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৯

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২০