বাংলা সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনমত জরিপকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ৬০ শতাংশ সমর্থনের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমার চিত্র উঠে এসেছে। তবে এসব জরিপের ফল প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জনগণের মধ্যে তার প্রকৃত সমর্থন প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে তাকে নির্বাচনে হারানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

 

শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে রিয়েলক্লিয়ারপলিটিকসের বিভিন্ন জরিপের গড় ফলাফল তুলে ধরেন ইয়র্ক। এতে দেখা যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে অসন্তুষ্ট ৬০ দশমিক ৪ শতাংশ। এ ফলাফল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি বলেন, ‘এটা ভুয়া।’

 

নিজের প্রকৃত জনসমর্থন কত বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা বলছে, আমার প্রতি সমর্থন ৩৭ বা ৩৮ শতাংশ? আমি ৩৮ শতাংশে নেই। ট্রাম্প আরও বলেন, আমার মনে হয় না, কেউ আমাকে হারাতে পারবে। প্রয়োজন হলে, যদিও এখন তার প্রয়োজন নেই, আমার সমর্থন ৬০ শতাংশে পৌঁছাত। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জনমত জরিপে ট্রাম্পের দাবির বিপরীত চিত্র পাওয়া গেছে। গত ১৬ থেকে ১৯ অক্টোবর পরিচালিত রয়টার্স-ইপসোসের জরিপে তার প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ মার্কিন নাগরিক। অসন্তোষ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ।

 

অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন পাওয়া গেছে ৩০ শতাংশ। তার দায়িত্ব পালনে অসন্তুষ্ট ৬৮ শতাংশ উত্তরদাতা। এ সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপেও ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৪ শতাংশ। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এতটা কম থাকার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। সে সময় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের প্রতি সমর্থন ছিল ৩৩ শতাংশ।

 

এদিকে, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েজউড রিসার্চের মনগড়া ফলাফল তৈরির বিষয়টি সামনে আসায় জনমত জরিপের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জনসমর্থনের গড় হিসাব তৈরিতে বিতর্কিত ওই জরিপের তথ্য ব্যবহার করা হয়নি। নিজের জনপ্রিয়তার পক্ষে সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণ তুলে ধরেন ট্রাম্প। ওই বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা সমর্থক রিপাবলিকানদের ৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরেও এই গোষ্ঠীর মধ্যে তার প্রতি সমর্থন ছিল ৯৮ শতাংশ।

 

ট্রাম্প বলেন, আমার মনে হয়, এখন আমার সমর্থন ৬০ শতাংশের ঘরে থাকবে। রিপাবলিকান পার্টিতে আমার সমর্থন অনেক বেশি। তবে এনটেনের বিশ্লেষণে মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে জনঅসন্তোষ বাড়ার তথ্যও উঠে এসেছে। ২০২৪ সালে এ বিষয়ে সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যবধান ট্রাম্পের পক্ষে ৮ শতাংশ পয়েন্ট থাকলেও বর্তমানে তা ঋণাত্মক ৪৫ পয়েন্টে নেমেছে।

 

এ ছাড়া রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক আরেক জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ৩১ শতাংশে নেমে এসেছে, যা তার দুই মেয়াদে সর্বনিম্ন। এ পরিস্থিতিকে ট্রাম্পের জন্য ‘পাঁচ মাত্রার ভয়াবহ বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন এনটেন। তা সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তার চিত্র তুলে ধরায় সিএনএনের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমাকে নিয়ে তারা বেশ কিছু ভালো জরিপ করেছে। সিএনএন যদি এ ধরনের জরিপ চালিয়ে যায়, তাহলে তাদের আরও বেশি পছন্দ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমত জরিপকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ৬০ শতাংশ সমর্থনের দাবি ট্রাম্পের

১

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ে ৩ লাখের বেশি ভিসা বাতিল

২

ট্রাম্পের জামাতার ফোন হ্যাকের দাবি, মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনার ইঙ্গিত

৩

ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ট্রাম্পের

৪

মেডিকেইড জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের কুইন্স-ব্রুকলিনে অভিযান

৫

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ইলন মাস্কের ৪৪৩ মিলিয়ন ডলার অনুদান

৬

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

৭

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

৮

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

৯

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

১০

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

১১

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

১২

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

১৩

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

১৪

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

১৫

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

১৬

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১৭

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১৮

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১৯

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২০