বাংলা সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধা ছিল, তা স্থায়ীভাবে বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হলে নির্ধারিত মেয়াদে কাজের অনুমতির নবায়ন না হলে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিবাসীরাও কাজ করার বৈধতা হারাবেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, গত বছর চালু করা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ী রূপ দিয়েছে ডিএইচএসের নতুন বিধি। এর ফলে যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের সময় চালু হওয়া ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।

 

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলেও সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীরা স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাবেন না। ফলে সময়মতো নবায়ন সম্পন্ন না হলে তাদের কাজ বন্ধ রাখতে হতে পারে। এ ছাড়া বিদেশি কর্মীরা তাদের কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করতে পারবেন না। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন করার সুযোগ থাকলেও আবেদন জমা দেয়ার পর অনুমোদন পেতে দেরি হলে কর্মীদের কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

 

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা। নতুন এই সিদ্ধান্তের ফলে যেসব বিদেশি কর্মী কাজের অনুমতির নবায়নের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে চাকরি করছেন, তাদের আগেভাগে আবেদন করার পাশাপাশি নবায়ন প্রক্রিয়ার সময়সীমার প্রতিও সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের অনুমতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাদের ক্ষেত্রে নবায়নে বিলম্ব হলে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

২

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৩

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৪

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৫

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৬

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৭

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৮

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

৯

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১০

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১১

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১২

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৩

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৪

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৫

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৬

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৭

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৮

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১৯

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

২০