বাংলা সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা, সাংগঠনিক কার্যক্রম ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাহমিদ চৌধুরী।

 

১৭ সেপ্টেম্বর ২০২৬ গ্র্যান্ড র‌্যাপিডসের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি নিজ নিজ কমিউনিটি ও কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে সক্রিয়ভাবে কাজ করা তরুণ নেতাদের নেতৃত্ব, সেবা ও অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। তাহমিদকে পুরস্কার প্রদান করেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট দ্বিতীয় এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিট।

 

অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস। তাহমিদ বর্তমানে মিশিগানের ওয়ারেন শহরের বাসিন্দা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের সিলেটে। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। এরপর থেকে মিশিগানে বিভিন্ন নাগরিক, সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ওয়ারেন ক্রাইম কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ারেন সিটি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে তাকে কমিশনে নিয়োগ দেওয়া হয় এবং তাঁর মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।

 

 

যুক্তরাষ্ট্রে আসার আগে তাহমিদ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। মিশিগানে আসার পর তিনি কমিউনিটি আউটরিচ, তৃণমূল পর্যায়ের সংগঠন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগে কাজ করে আসছেন। পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়। মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা, বন্ধু এবং যারা তাকে শেখার ও সেবা করার সুযোগ দিয়েছেন, এই অর্জন তাঁদেরও।

 

তিনি বলেন, তাঁর লক্ষ্য মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।

 

তাহমিদ এই স্বীকৃতিকে কমিউনিটি সম্পৃক্ততা, জনসেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণ নেতৃত্ব তৈরিতে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। পুরস্কারের জন্য তিনি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও মিশিগান ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০