বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

নিউজার্সিতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক স্মরণ ও সাংস্কৃতিক আসর। সম্প্রতি ডা. নুপুর লাহিড়ীর বাসভবনে আয়োজিত এই আসরের মূল উপলক্ষ ছিল তার প্রয়াত পিতা ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণা ও মুক্ত আলোচনা।

 

অনুষ্ঠানের আয়োজক ডা. নুপুর লাহিড়ী একাধারে প্রথিতযশা মনোবিজ্ঞানী, গায়িকা, গীতিকার, অভিনেতা, নাট্যকার, লেখিকা ও অনুবাদক। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি তিনি ‘Red Oleander’ নামে ইংরেজিতে অনুবাদ করে কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রশংসা কুড়িয়েছিলেন। সম্প্রতি আকস্মিক স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও অদম্য প্রাণশক্তি নিয়ে তিনি প্রায়শই নিজের বাসভবনে এমন শৈল্পিক আসরের আয়োজন করেন।

 

অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি প্রয়াত বিদগ্ধ লেখিকা আলোলিকা মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার স্মৃতি তর্পণ করেন অনুষ্ঠানের সঞ্চালিকা ভাস্বতী ভদ্র। এরপরই নতুন প্রজন্মের শিল্পী শায়ানশুভ্র চক্রবর্তীর স্যাক্সোফোনে ‘অটাম লিভস’ এর সুরের মধ্য দিয়ে আসরের আনুষ্ঠানিক সূচনা ঘটে। অনুষ্ঠানে ‘বেঙ্গল ফাউন্ডেশন অব আমেরিকা অ্যান্ড নির্মল মেমোরিয়াল লাইব্রেরি’ নিয়ে ইংরেজি ও বাংলায় বিস্তারিত তুলে ধরেন যথাক্রমে অ্যান্ডর ও পিউ মজুমদার। এরপর একে একে কবিতা আবৃত্তি, পাঠ ও সংগীতে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। রবীন্দ্রসংগীত ‘আজি বিজন ঘরে’ পরিবেশন করেন পূর্ব মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের ‘প্রশ্ন’ কবিতাটি বাংলায় আবৃত্তি করেন ফারুক আজম এবং ইংরেজিতে আবৃত্তি করে নতুন প্রজন্মের দিয়া।

 

ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের ‘জালিয়ানওয়ালা বাগ রিভিজিটেড’ বইয়ের বিভিন্ন অধ্যায় পাঠ ও আলোচনায় অংশ নেন অ্যান্ডর, অরুন্ধতী স্যান্যাল, স্বনামধন্য নাট্যকার সুদীপ্ত ভৌমিক এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ইন্দ্রনীল। জালিয়ানওয়ালা বাগ অধ্যায় পাঠের পূর্বে কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করেন ইন্দ্রনীল। এ ছাড়া ‘মৈথিলীর উপাখ্যান’ পাঠ করে শোনান পিউ মজুমদার ও সুদীপ্ত চট্টোপাধ্যায় (ভূঁইয়া)।

 

আসরে ডা. নুপুর লাহিড়ীর লেখা ‘বহুগামিনী, জানতে চাও কী?’ কবিতাটি আবৃত্তি করেন পার্থ চক্রবর্তী। কনকনা সেনগুপ্ত আবৃত্তি করেন ‘শৈশবে ফেরা’। নুপুর লাহিড়ীর লেখা গান পরিবেশন করেন শ্রাবস্তী পালিত, সুচরিতা ও প্রিয়। সংগীত পরিবেশনায় আরও অংশ নেন জয়ন্ত ঘোষ ও কৃষ্ণা মেনন। সেতার বাজিয়ে শোনান রন লাহিড়ী এবং স্যাক্সোফোনে ‘মাই ফানি ভ্যালেন্টাইন’ পরিবেশন করেন শায়ানশুভ্র চক্রবর্তী। অনুষ্ঠানে জুমের মাধ্যমে যুক্ত ছিলেন ধৃতি বাগচি। এ ছাড়া উপস্থিত ছিলেন উৎপল সেনগুপ্ত, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব তাপস স্যান্যাল, অর্ক, দেবরাজ, ডা. নুপুর লাহিড়ীর নাতি কিরণ লাহিড়ী ও নাতনি রিয়া লাহিড়ী।

 

ডা. নুপুর লাহিড়ীর ছেলে দেব লাহিড়ী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শারীরিক নানা প্রতিকূলতা সত্ত্বেও তার মা এখনো অত্যন্ত কৌতূহলী, সৃজনশীল ও উদ্যমী। পুরো আয়োজনের ভিডিও চিত্র ধারণ করেন পার্থ এবং জুমে সংযুক্ত ছিলেন তাপসশ্রী গুপ্ত। অনুষ্ঠানে সঞ্চালনার পাশাপাশি সংগীত পরিবেশন করেন ভাস্বতী ভদ্র। পরিশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই স্মৃতির সন্ধ্যার সমাপ্তি ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১০

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১১

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৩

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৭

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৮

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

২০