২৮ জুলাই ২০২২, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি ফজলুল হক চিরনিদ্রায় শায়িত

সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় পঞ্চখণ্ডের রত্ন কবি ফজলুল হক ২৭ জুলাই (বুধবার) তাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন। বেলা টা ২০ মিনিটে স্থানীয় পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা হতে কবির শুভাকাঙ্ক্ষীরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

কবি ফজলুল হকের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

কবি, সাংবাদিক গীতিকার ফজলুল হকের জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরী আতাউর রহমান, বিয়ানীবাজার সুজনের সভাপতি এডভোকেট মো. আমান উদ্দিন, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ সহ প্রমুখ। জানাজার নামাজের পূর্বে কবি ফজলুল হকের পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কবির বড় পুত্র নুরুল ফজল অলক তাঁর পিতার জীবন চলার পথে সকল ধরণের ভুল ভ্রান্তির জন্য সবার কাছে মার্জনা চান এবং পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন

উল্লেখ্য, কবি ফজলুল হক ২৬ জুলাই (মঙ্গলবার) বিকেল সোয়া টায় সিলেট নগরীর শ্যামলী আবাসিক এলাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুখবরে দেশবিদেশে বসবাসরত শিক্ষা, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের অজস্র মানুষ শোকে মুহ্যমান হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে তাঁকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সর্বস্থরের মানুষ। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। জানাজার পূর্বে বিয়ানীবাজার প্রেসক্লাব, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরী গোলাব শাহ কিশোর সংঘ মরহুমের মরদেহে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০