যুক্তরাষ্ট্রের গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন আগামী ৩১ জুলাই (রোববার) ওয়ারেন সিটির ওয়ার্নার এভিনিউয়ের শো–পার্কে অনুষ্ঠিত হবে। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোহাম্মদ রমিজ উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল আবেদিনের যৌথ পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বনভোজন সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী। সভায় বনভোজন কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা খাজা শাহাব আহমেদ, ইয়াসিন আহমেদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম বদরুল, তরিক উদ্দিন, শাহজাহান রহমান, আব্দুল মালিক, দিলওয়ার হোসেন, আব্দুল খালিক, মোহাম্মদ শোয়াইব, হেলাল আবেদীন, ইফতেখার হেলাল, কয়েস আহমেদ, অলিউর রহমান, রানু আহমেদ প্রমুখ।
শো–পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বনভোজন আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল বয়সের সবার জন্য খেলাধুলা ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পুরস্কার হিসেবে থাকছে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, আইপ্যাড, বাইসাইকেল, এয়ারফায়ার, ফ্যান, মাইক্রোওভেনসহ আকর্ষনীয় অনেক পণ্য। আয়োজনে অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা।বনভোজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক, এডভোকেট দীপক চৌধুরী এবং বনভোজন কমিটির আহবায়ক আব্দুল লতিফ বাবুল।
মন্তব্য করুন