বাংলা সংবাদ ডেস্ক
২ মার্চ ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। এতে নড়ে উঠেছে ফুটবল বিশ্বও। আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ। যেখানে খেলার কথা ইরানেরও। 

 

 

অন্যদিকে, চলতি মাসে কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন–আর্জেন্টিনার। তবে যুদ্ধের কারণে এমন বৈরি পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের খেলা ও সূচি অনুযায়ী ফিনালিসিমা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ দিকে ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। চলমান পরিস্থিতিতে ফিফার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

 

 

তবে নির্ধারিত সময়েই সবকটি দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে বলে আশাবাদী ফিফা মহাসচিব। তিনি বলেন, ‘ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। আমরা আগের মতোই তিন আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

 

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন অবস্থা ইরান পরবর্তীতে কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। এ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সেই তালিকায় রয়েছে কাতারও। তাই ২৭ মার্চ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

 

 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কয়েক দিন আগে সই করা চুক্তিটি পুনর্বিবেচনা শুরু করেছে। এ ধরনের চুক্তিতে সহায়তাকারী বিমা কোম্পানিগুলোর পরামর্শের অপেক্ষায়ও রয়েছে তারা। এখনো চূড়ান্ত সিদ্ধান্তের সময় হয়নি মনে করলেও বিকল্প পথ খুঁজছে দুই পক্ষ। কাতারের সঙ্গে ম্যাচ আয়োজনের চুক্তিটি আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তাই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০