বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইমিগ্রান্টদের তথ্য আইসের সঙ্গে শেয়ার করে চাপে আইআরএস

ফেডারেল আইনে স্পষ্ট ভাষায় লেখা আছে প্রত্যেকটি ট্যাক্সদাতার যাবতীয় তথ্য আইআরএস সংরক্ষিত রাখবে। এমন কি ফেডারেল সরকারের অন্যান্য দপ্তরের সাথেও তা কোনোভাবেই শেয়ার করা যাবে না। এজন্যই আনডকুমেন্টেড ইমিগ্রান্টরাও বিশেষ আইনডেনটিফিকেশন নম্বর নিয়ে ট্যাক্স ফাইল করে।

 

 

বৃহস্পতিবার একটি এক্সক্লুসিভ খবরে ওয়াশিংটন পোস্ট জানায়, আইআরএস হাজার হাজার ট্যাক্সদাতার গোপন তথ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তাদের সাথে শেয়ার করেছে। যেহেতু ডিপার্টমেন্ট অব ট্রেজারি আইআরএস অফিস নিয়ন্ত্রণ করে, তাই তারা ট্রাম্প প্রশাসনের নির্দেশে যাদের এদেশে আনডকুমেন্টেড ইমিগ্রান্ট বলে সন্দেহ হবে তাদের নাম, ঠিকানাসহ অন্য তথ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির হাতে তুলে দিয়েছে। এই নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য তুলে দেয়া মানুষের সংখ্যা ১২ লক্ষ বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

 

 

তবে সংবাদপত্রে খবরটি প্রকাশের পর আইআরএস বিষয়ে সতর্ক হয়। জানানো হয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ঐসব ট্যাক্সদাতার তথ্য দেখবে না, ব্যবহার করবে না, কপি করবে না এবং বিতরণ করবে না। কারণ এই বিষয়ে আদালতে মামলা রয়েছে। বলা হয়েছে, যাদের তথ্য আইআরএসএর তথ্য ভান্ডার থেকে বাইরে গেছে, তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ তাদের তথ্য যদি অন্য কোনোভাবে ব্যবহৃত হয়, তাহলে আইআরএস তাদের ক্ষতিপূরণ দেবে। পোস্ট লিখছে ২০২৩ সালে একজন আইআরএস কন্ট্রাক্টর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য কয়েকজন ধনাঢ্য ব্যক্তির ট্যাক্স রিটার্নের তথ্য লিক করলে তার বছর কারাদন্ড দেয়। এছাড়াও গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্যাক্স রিটার্নের তথ্য লিক করার কারণে আইআরএস এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেন।

 

 

তবে প্রসঙ্গে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, এদেশে কারা বাস করছে, বিশেষ করে ভায়োলেন্ট ক্রিমিনালরা, জননিরাপত্তার জন্য তাদের শনাক্ত, তাদের আটক করতে বিভিন্ন দফতরের সাথে তথ্য আদানপ্রদান জরুরী। এছাড়াও পাবলিক বেনিফিট গ্রহণ করা ইমিগ্রান্টদেরও শনাক্ত করতে এই তথ্য আদানপ্রদান করা প্রয়োজন। কারণ তারা ট্যাক্সদাতাদের অর্থে এইসব বেনিফিট গ্রহণ করে।

 

 

ওয়াশিংটন পোস্ট বলছে, আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা উচ্চ পর্যায়ের ক্রাইমের সাথে জড়িত এবং নির্বাচনে ভোট দেয়ার চেষ্টা করে এমন তথ্যের তেমন কেনো ভিত্তি নেই। তবে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র বলেন, ক্রিমিনাল ধরর জন্য আইআরএস এর তথ্য ব্যবহার করার যে অনুমতি রয়েছে তা এখন অবৈধ ইমিগ্রান্টদের ধরার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০