বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। 

 

 

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুন:নিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।

 

 

 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, ‘মন্ত্রণালয় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন করছে। ফলে এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত রাখা হবে। মূলত বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করবেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

 

 

মূলত, ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাসে একটি নির্দেশনা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে কনস্যুলার অফিসারদের অভিবাসন আইনের তথাকথিত ‘পাবলিক চার্জ’ বিধানের অধীনে নতুন যাচাই-বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছিল। এর আগে, গত বছরের জুন মাসে মোট ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও সাত দেশের ওপর নিষেধাজ্ঞার আওতায় আসা নতুন দেশগুলোর মধ্যে অধিকাংশই আফ্রিকা মহাদেশের।

 

 

নিষেধাজ্ঞার আওতায় থাকা ৭৫টি দেশ হলো— বাংলাদেশ, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, মিশর, ইরান, ইরাক, জর্দান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বসনিয়া, কম্বোডিয়া, ক্যামেরুন, বেলিজ, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডিআর কঙ্গো, ডোমিনিকা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি,  কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

 

 

সূত্র: ফক্স নিউজের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০