গত মৌসুমটা ভুলে যেতে চাইবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঐতিহ্য আর আভিজাত্যের লড়াই এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার বিপক্ষে চারবারের দেখায় সবগুলোতেই হেরেছিল রিয়াল। এর মধ্যে একটি ছিল, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
নতুন মৌসুমে আবারও সেই একই লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এবার সেসব হারের বদলা নিতে উন্মুখ হয়ে আছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকটি ফাইনাল নিয়ে দলটির তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বললেন, জিততে ক্ষুধার্ত হয়ে আছেন তারা।
গত বৃহস্পতিবার দিনগত রাতে সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এর আগে আতলেতিকো বিলবাওকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। আগামীকাল রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় একই মাঠে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল।
গত মৌসুমের ক্ষত ভুলে এবার নতুন পথচলা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই দেখায় প্রতিশোধটা নিয়েছে লস ব্লাঙ্কোরা। আবারও একই গল্প লিখতে চান মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়া। তিনি বলেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা।কর্তোয়া বলেন, ‘আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি এবং আমরা জিততে চাই ঠিক তাদের মতো, যারা লা লিগায় ক্লাসিকোতে হেরেছিল এবং আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’
কর্তোয়ার আশা দারুণ একটি ম্যাচ হবে। তিনি বলেন, ‘জিততে চায় এমন দুটি দলের মধ্যে দারুণ একটি ম্যাচ হবে। রোববার জেতার জন্য আমাদের ভালোভাবে রিকভার করতে হবে এবং সতেজ হয়ে উঠতে হবে।
মন্তব্য করুন