বাংলা সংবাদ ডেস্ক,
১০ জানুয়ারী ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে ঘিরে চাপে জয় শাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

 

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। প্রতিবেদনে এ–ও বলা হয়েছে, হুট করে এই সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য মোটেও সহজ হবে বলে মনে হচ্ছে না।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইসিসিকে দেওয়া বিসিবির প্রথম চিঠিতে বিসিবি জানিয়েছিল, তারা ভারতে খেলতে আগ্রহী নয়; তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট।

 

 

পরের চিঠিতে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি এখন আর শুধু যাতায়াত বা সুযোগ-সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে জাতীয় মর্যাদা। এই অনুভূতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে হঠাৎ করে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে।

 

 

বাংলাদেশ এখন আর শুধু নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চাইছে না। তারা দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, এমনকি কর্মকর্তাদের জন্যও একেবারে ‘ম্যান-টু-ম্যান’ সিকিউরিটি বা ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায়। বার্তাটা পরিষ্কার, এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, মর্যাদারও প্রশ্ন। জয় শাহর সামনে এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।আইসিসি এখনো বিসিবির দ্বিতীয় চিঠির জবাব দেয়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর প্রথম কাজ হচ্ছে, বিসিসিআই ও আইসিসির অপারেশন টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা। কোথায় বাংলাদেশ নিজেকে উপেক্ষিত মনে করছে, কী কারণে আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি—সেসব জায়গা চিহ্নিত করা। বাংলাদেশকে দেওয়া আইসিসির আগের বার্তাগুলো কি শুধু দাপ্তরিক ভাষায় বলা ছিল, সেখানে কি সহমর্মিতার ঘাটতি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা।এনডিটিভি মনে করছে, তারপরও সমাধান সহজ হবে না। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমন কোনো প্রস্তাব দিতে হবে, যা তারা সানন্দে গ্রহণ করতে পারে। এমনভাবে আলোচনা করতে হবে, যেন বিসিবির কর্তারা মনে না করেন যে তাঁদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে, আবার বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা যেন অক্ষুণ্ন থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে। তাদের বাদ দেওয়ার চিন্তা করলে আইনি ও রাজনৈতিক মারপ্যাঁচে পড়তে হবে আইসিসিকে। আইসিসি বোর্ডে ভোটাভুটি লাগবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা দেখা দেবে। ভবিষ্যতের জন্যও তৈরি হবে বিপজ্জনক উদাহরণ।এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি বর্তমান পরিকল্পনার বিপক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছেন। তাঁর মতে, বর্তমান অবস্থায় ভারতে খেলতে যাওয়া জাতীয় সম্মানে আঘাত লাগার মতো।

 

 

সব মিলিয়ে জয় শাহ এখন ক্রিকেট প্রশাসক হিসেবে এক কঠিন পরীক্ষায়। ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা হিসেবে নয়, তাঁকে বরং একজন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিতে হবে। উত্তেজনা কমিয়ে আস্থার পরিবেশ ফিরিয়ে আনাই হবে তাঁর আসল কাজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০