বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ ডিসেম্বর ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।

 

 

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজনকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন হওয়ায় সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমাগমের সম্ভাবনা রয়েছে।

এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স বা ‘সবুজ সংকেত’ পায়নি বিসিবি। যদিও আয়োজকরা টেকনিক্যাল ও লজিস্টিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন, তবে সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও ছিল। এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় আসে। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে—এমন আশঙ্কায় সেসব প্রস্তাবও বাতিল করা হয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০