বাংলা সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ইমিগ্রেশন আবেদন বন্ধ—কঠোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব আবেদন পর্যালোচনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৬ নভেম্বর) রাতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

 

দেশটির রাজধানী ওয়াশিংটনে এক আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের দুই সৈনিককে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ন্যাশনাল গার্ডদের ওপর গুলি চালানোর ঘটনাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তিনি ২০২১ সালে আফগানিস্তান থেকে এসেছিলেন।

 

 

এর আগে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগান অভিবাসীদের পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেন ট্রাম্প। আফগান নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত পরিষেবা বন্ধের ঘোষণা দিয়ে ইউএসসিআইএস এক এক্স পোস্টে লিখেছে, ‘আমাদের মাতৃভূমি এবং আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং মিশন।’

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল।

 

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজারও বলেন, এটি ছিল পরিকল্পিত টার্গেটেড হামলা। এক ব্যক্তি স্পষ্টভাবে গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০