বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৬ নভেম্বর ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে সম্মতি জানিয়েছেন শি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের প্রেসিডেন্টের সাম্প্রতিক ফোনালাপ নতুন আশার বানী নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়াতে ‘আংশিকভাবে’ সম্মতি দিয়েছেন।

 

সোমবার দুই নেতার ফোনালাপের পর ট্রাম্প এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের জানান, আলোচনায় তিনি শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বৃদ্ধির জন্য অনুরোধ করেছেন। এই অনুরোধে চীন ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে বেইজিং আলোচনাটিকে ‘ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে। ট্রাম্প বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট শির প্রতিক্রিয়ায় আমরা অবাক হবো। আমি তাকে বলেছি, যেন দ্রুতই আরও বেশি পরিমাণ পণ্য কেনা শুরু করা হয়। তিনি এতে আংশিকভাবে রাজি হয়েছেন।”

 

 

চীন গত মাসেই ঘোষণা করেছিল যে তারা যুক্তরাষ্ট্র থেকে পুনরায় সয়াবিন আমদানি শুরু করবে এবং একইসঙ্গে দুর্লভ খনিজ উপাদান রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চলতি বছর চীন যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে অন্তত ১২ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

 

ফোনালাপটির কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা একটি বাণিজ্য চুক্তির খসড়া কাঠামোতে সম্মত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্লেষকদের মতে, দুই দেশের এই সাম্প্রতিক অগ্রগতি দীর্ঘদিনের শুল্কযুদ্ধ শিথিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা বৈশ্বিক বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

তথ্যসূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০