বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২১ নভেম্বর ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা হারেই বিপর্যস্ত ভারত—৬ দিনে ৪ পরাজয়

ভারতীয় ক্রীড়ায় দুর্দিন চলছে। জাতীয় ক্রিকেট দল হোক বা ‘এ’ দল, ফুটবলেও যাচ্ছেতাই ম্যান ইন ব্লুরা। চলতি মাসের ৬ দিনে ৪টি ম্যাচে হেরেছে ভারত। ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হার দেখে শুভমান গিলের দল। পছন্দ মতো উইকেট বানিয়েও সাড়ে তিনদিনে ‘প্যাকেট’ হয় ভারত। শেষ পর্যন্ত ৩০ রানে জিতে প্রোটিয়ারা।

 

 

একই দিনে দুবাইয়ের চলমান রাইজিং স্টারস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ভারত  দল। দাপট দেখিয়ে জিতেশ শর্মাদের কাছ থেকে ৮ উইকেটে জয় তুলে নেয় ইরফান খানের দল। যদিও গ্রুপ বি থেকে ভারত ও পাকিস্তান—দুই দলই সেমিফাইনালের টিকিট কাটে। শেষ চারে স্বপ্নভঙ্গ হয় ম্যান ইন ব্লুদের।

 

 

রাইজিং স্টারস টুর্নামেন্টে শেষ চারের ম্যাচে আজ বাঁকবদল লক্ষ্য করা যায়। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ১৯৪ রান তোলে। জবাব দিতে নেমে শেষ ওভারে প্রতিবেশিদের প্রয়োজন ছিল ১৬ রান। আর শেষ বলে এসেছে ৪ রান। তবে তিন রান নিয়ে ম্যাচ সুপার ওভারে চলে যায়। সুপার ওভারে দাপট ছিল বাংলাদেশেরই। দুই বলে দুই ব্যাটারকে ফেরান বাংলাদেশের পেসার রিপন মণ্ডল। ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইয়াসির আলী রাব্বি। পরে ক্রিজে নেমে ম্যাচের ইতি টেনে দেন আকবর আলী।

 

এর তিনদিন আগে ফুটবলে জামাল ভূঁইয়াদের কাছে ১-০ ব্যবধানে হারে ভারত। সফরকারী সন্দেশ ঝিঙ্গানরা আশা নিয়ে বাংলাদেশে এলেও হতাশা হয়ে দেশে ফেরেন। ফলে ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় খরা কাটায় লাল-সবুজের দল। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি এই মুহূর্তে ভারতের নারী কাবাডি দল বাংলাদেশে অবস্থান করছে। নারী কাবাডি বিশ্বকাপে ভালো অবস্থানে দেশটির নারীরা থাকলেও ক্রিকেট ও ফুটবলে হতাশা ভারতকে অনেক ক্ষতি করছে।

 

 

সূত্র: টি স্পোর্টস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০