বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৮ নভেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ: টিকিট ধারীদের জন্য দ্রুত ইউএস ভিসা অ্যাপয়েন্টমেন্ট

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবার দর্শকদের জন্য খুলে দিচ্ছে বিশেষ সুবিধার দরজা। ম্যাচের টিকিট থাকা ভক্তরা এবার পাবেন অগ্রাধিকারভিত্তিক ভিসা সাক্ষাৎকারের সুযোগ—যা বড় টুর্নামেন্ট সামনে রেখে দেশটির কঠোর ভিসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস টাস্কফোর্স ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর এই ঘোষণা আসে।

 

ফিফার নতুন উদ্যোগের নাম FIFA Priority Appointment Scheduling System (FIFA PASS)। লক্ষ্য—বিশ্বকাপের সময় বিশ্বের লাখো ফুটবল ভক্ত যেন সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, আর ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতি যেন একই সঙ্গে বজায় থাকে। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা বলেছি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ হবে—FIFA PASS তারই বাস্তব উদাহরণ।’

 

ট্রাম্পও ভিসা নিয়ে দেরি না করতে সব বিশ্বকাপ দর্শককে এখনই আবেদন করতে উৎসাহ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও জানিয়েছেন, ভিসার বাড়তি চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে ৪০০–র বেশি নতুন কনসুলার কর্মকর্তা পাঠানো হয়েছে। তার ভাষায়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ দেশেই ৬০ দিনের মধ্যে ভিসা সাক্ষাৎকার পাওয়া সম্ভব হবে।

 

২০২৬ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে ৭৮টি ম্যাচ। এ ছাড়া মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি শহর পাবে ম্যাচ আয়োজনের দায়িত্ব। টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফিফা জানিয়েছে, ১০ লাখের বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের বিক্রিও।আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০