বাংলা সংবাদ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ইঙ্গিত

যুক্তরাষ্ট্র ও ভারত এক নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে, যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বাড়াবে এবং গুরুত্বপূর্ণ মার্কিন খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে। ট্রাম্প বলেন, আমরা একটি ন্যায্য চুক্তি পাচ্ছি- কেবল একটি ন্যায্য বাণিজ্য চুক্তি। হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে একথা বলেন ট্রাম্প। 

 

ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি, যা আগের চুক্তিগুলোর থেকে অনেক আলাদা। তিনি আরও বলেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আগস্ট মাসে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। মার্কিন কর্মকর্তারা তখন অভিযোগ করেন, ভারত রাশিয়ার সস্তা তেল কিনে মস্কোর ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সহায়তা করছে। গত মাসে প্রকাশিত একাধিক সংবাদে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্র একটি দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন এক বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে। এর আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে পারে।

 

ভারতের অর্থনৈতিক দৈনিক মিন্ট জানায়, তিনটি সূত্রের বরাতে যে প্রস্তাবিত চুক্তিটি মূলত জ্বালানি ও কৃষি খাতে কেন্দ্রীভূত, তাতে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে। ট্রাম্প আরও জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেন, আমাদের আলোচনায় জ্বালানি বিষয়টিও এসেছে এবং মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে। অন্যদিকে, মোদিও নিশ্চিত করেছেন যে দুই নেতা কথা বলেছেন। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। তিনি এক্সে লিখেছেন, আপনার ফোন কল ও দীপাবলির উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন আশা দিয়ে বিশ্বকে আলোকিত করে এবং সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধসহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র—ইঙ্গিত ট্রাম্প জুনিয়রের

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল ছাগল

দুই কেলেঙ্কারিতে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, উঠছে পদত্যাগের দাবি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

ফিফার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ফুটবল বিশ্বকাপে গুরুতর বিতর্ক

আমিরুলের হ্যাটট্রিকের দিনে বাংলাদেশে উৎসব, দক্ষিণ কোরিয়া পরাজিত

ইউরোপে বড় ধরনের জরিমানার কবলে এক্স, পরিমাণ ১৪ কোটি ডলার

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত, তালিকায় যুক্ত হলো আরও ৩০টির বেশি দেশ

আমেরিকার ভিসা নীতিতে পরিবর্তন: ১৯ দেশের অভিবাসন স্থগিত, বাংলাদেশ নিরাপদ

বাংলাদেশের শিক্ষার্থী ভর্তিতে সীমাবদ্ধতা আরোপ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

১০

মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টারে বিমানবন্দরে যাবেন খালেদা জিয়া

১১

পরিণাম

১২

বেগম জিয়ার চিকিৎসায় চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

১৩

শুল্ক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে ট্রাম্প-লুলার আলোচনা

১৪

ফুসফুসের ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণাই বাড়াচ্ছে ঝুঁকি

১৫

মোবাইল ফোন আটকের জের ধরে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা, প্রাক্তন ছাত্র গ্রেফতার

১৬

বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান ধর্মঘট ও সমাবেশ

১৭

আর্থিক সংকটে জাতিসংঘ: কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা

১৮

ভিএআর ব্যবস্থায় বড় সংস্কার- ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন উদ্যোগ

১৯

শারীরিক অবস্থার উন্নতি নেই, খালেদা জিয়াকে নিয়ে বাড়ছে উদ্বেগ

২০