৬ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা থামছে না, ট্রাম্পের অনুরোধও উপেক্ষিত: দু দিনে নিহত শতাধিক

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তারপরও গত দুই দিনে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু।

 

 

জার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হন। সোমবার সকালে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ১৩১টি বিমান ও গোলাবর্ষণ হামলা চালানো হয় ঘনবসতিপূর্ণ এলাকায়। যার মধ্যে আবাসিক পাড়া, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র অন্তর্ভুক্ত।

 

 

জা সিটির আল-জালা ও তাল আল-হাওয়া এলাকায় ঘরবাড়ি লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত যান থেকে বিস্ফোরক ব্যারেল ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

 

সোমবার সকালে গাজা সিটির গ্রিক অর্থোডক্স স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়। এতে বহুজন হতাহত হয়েছেন। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

 

 

গাজা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৬৭,১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু। এছাড়া ৯ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। যাদের সবাই মৃত বলেই ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০