২০ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হাইফা বন্দরে হুতি গোষ্ঠীর হামলার হুমকি

গাজায় ইসরায়েলি হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে। সোমবার (১৯ মে) ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতি সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘নৌ অবরোধের অংশ’ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

ইয়েহিয়া সারি বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি। আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার ওপর অবরোধ তুলে নেবে, তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে।

 

এদিকে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

 

উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পালটাপালটি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০