১৯ মে ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ট্রাম্প-পুতিন ২ ঘণ্টা ফোনালাপ, সমঝোতায় বসতে রাজি মস্কো

ইউক্রেনে যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনে আলাপ করেছেন। এই আলোচনার পর পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন। 

 

পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। পরে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন দ্রুত পুনরায় আলোচনার টেবিলে ফিরবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি যুদ্ধবিরতির কার্যকরে আলোচনা শুরু করবে। তিনি যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নভোস্তিকে পুতিন বলেছেন, তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান। তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করতে প্রস্তুত, যা সবপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। আলোচনাটিকে অত্যন্ত স্পষ্ট ও কার্যকর বলেও আখ্যা দিয়েছে রুশ গণমাধ্যম।

 

পুতিন বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করলে তা বিফলে যায় না। তার সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল বলেও মনে করেন পুতিন। আলোচনায় পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি।  তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতির সময়সূচি নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনায় দুই নেতা ৯ জন মার্কিন নাগরিক ও ৯ জন রুশ নাগরিক বিনিময়ের ব্যাপারে কথা বলেছেন।

 

সর্বশেষ গত সপ্তাহে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনায় মুখোমুখি হয়। এই প্রক্রিয়ায় ট্রাম্পের দূতও অংশ নেন। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০