১৯ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বসংঘাতে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে তুরস্ক

বিশ্বের নানামুখী সংঘাতে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। ইউক্রেন-রাশিয়া, হামাস-ইসরাইল এমনকি ইরানের পরমাণু ইস্যুতেও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আঙ্কারা। বিশ্লেষকরা বলছেন, শুধু বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা নয়, নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতেও মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে তৎপর তুরস্ক।

 

চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ তিনটি কূটনৈতিক আয়োজন হয় তুরস্কে। ইউক্রেন – রাশিয়া যুদ্ধবিরতি আলোচনা, ইরান–যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা এবং ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এতো গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক তুরস্কেই হওয়ার বিষয়টি কাকতালীয় নয়। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এখন দৃঢ় মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বের বিভিন্ন ইস্যুতে জায়গা করে নিয়েছে। গেল কয়েক দশক ধরে তুরস্ক দাঁড়িপাল্লায় নিত্যপণ্য মাপার মতো করেই ভারসাম্য রক্ষা করে চলেছে পূর্ব আর পশ্চিমে। ভৌগোলিক আর রাজনৈতিক অবস্থান থেকে কাজ করছে মধ্যস্থতাকারী হিসেবে। এক সপ্তাহে তিনটি কূটনৈতিক বৈঠক প্রমাণ করে, আঙ্কারার ভৌগোলিক গুরুত্ব। বিশ্বব্যাপী এই দেশ পরিচিতি পেয়েছে আস্থার প্রতীক হিসেবে।

সংবাদমাধ্যম টিআরটি’র বিশ্লেষণ বলছে, মূলত করোনা মহামারির সময় থেকে দেশে দেশে এই আস্থা তৈরি করেছে তুরস্ক। সেই সংকটের সময় দেশে দেশে চিকিৎসাসেবা সামগ্রী পাঠিয়েছে আঙ্কারা। দেশের পররাষ্ট্র নীতির মূলস্তম্ভে পরিণত হয় সংকটের সময় প্রতিবেশীসহ বিশ্বের যেকোনো দেশকে সহযোগিতা করার বিষয়টি।

 

যা আরও প্রকাশ পায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময়। সেসময় গম সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যস্থতা করে আঙ্কারা। গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতেও তৎপরতা চালায় তুরস্ক। আন্তর্জাতিক অঙ্গনে গাজার পক্ষে দাঁড়ায় আঙ্কারা। একই কূটনীতি তুরস্ক অব্যাহত রাখে সিরিয়া, লিবিয়া, কারাবাখ সংকটেও। এমন করেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে তুরস্কের প্রভাব, আন্তর্জাতিক বৈরিতায় প্রতিষ্ঠিত হয়েছে দেশের শক্তিশালী পররাষ্ট্রনীতি।

চলতি সপ্তাহে ইউক্রেন-রাশিয়া বৈঠক প্রমাণ করে, এমন এক সংঘাতের সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্কে, যেই সংকটের ৩ বছর ধরে কোন সুরাহা হচ্ছে না। কিয়েভ-মস্কো, দুই পক্ষের সঙ্গেই আলোচনা অব্যাহত রেখেছে আঙ্কারা যুদ্ধের শুরু থেকেই। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে শুধু তুরস্কের যোগাযোগ আছে ক্রেমলিনের সাথে। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের কূটনীতি দৃশ্যমান সিরিয়া থেকে কারাবাখ, লিবিয়া থেকে পূর্ব ভূমধ্যসাগর, রাশিয়া থেকে ইউক্রেন এমনকি ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ইস্যুতেও।

শুরু থেকেই তুরস্ক খোলাখুলি আলোচনা, স্বচ্ছ আর দায়িত্বশীল অবস্থান ধরে রাখায় সব দেশই দিয়েছে ইতিবাচক সাড়া। তুরস্কের মধ্যস্থতায় ছিল না দরজার পেছনের রাজনীতি কিংবা গোপন কোন আলোচ্যসূচি। যে কারণে বিশ্বের বহুমুখী সংকটে তুরস্ক অর্জন করেছে বিশ্বস্ততা। যদি ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, ২০২২ সালের শস্য চুক্তির পর এটাই হবে তুরস্কের সবচেয়ে যুগান্তকারী অর্জন। ন্যাটোর সঙ্গে নানা ইস্যুতে টানাপড়েন থাকলেও আন্তালিয়ায় চলতি সপ্তাহে আয়োজিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন প্রমাণ করে, উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোটেও আঙ্কারার প্রভাব চোখে পড়ার মতোই। কারণ একদিকে ন্যাটো সদস্য দেশ, অন্যদিকে, রাশিয়া, ইরান আর চীনের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক ইতিবাচক তুরস্কের।

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনাও আঙ্কারার বড় অর্জন। যেখানে ওয়াশিংটন – তেহরান কিংবা ইরান – ইসরাইল এক টেবিলে বসতেই নারাজ, সেখানে তাদের মধ্যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তুরস্ক। এখানে রয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নিজের স্বার্থও। ইরান, সিরিয়া, ইরাক তিন দেশই তুরস্কের প্রতিবেশী কিন্তু সংঘাতের হটস্পট। এই অঞ্চলে শান্তি বজায় রাখা তুরস্কের নিরাপত্তা আর অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি। কিন্তু কেন কূটনৈতিকভাবে এতো তৎপর তুরস্ক? বিশ্লেষকরা বলছেন, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাকে সেনা অভিযান আর আরব বসন্তের পর তুরস্কের সীমান্তগুলো অনিরাপদ হয়ে যায়। আশপাশের অঞ্চল, মধ্যপ্রাচ্য এমনকি পুরো বিশ্বে সংঘাত কমিয়ে আনতেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

বিশ্বের বিভিন্ন সংকটে তুরস্কের মধ্যস্থতার পাশাপাশি দেশটির অর্থনৈতিক, সামরিক আর কূটনৈতিক সক্ষমতার কারণে ক্রমশ সুপার পাওয়ার হচ্ছে আঙ্কারা। কূটনীতিতে তুরস্কের অবস্থান তাই অস্বীকার করার কোন উপায় নেই বলেও মত বিশ্লেষকদের।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০