বাংলা সংবাদ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নৃত্য দিবসে ‘নৃত্য প্রভাকর গওহর জামিল কর্মশালা’র আয়োজন করলো ডিএমভি’র নৃত্যশিল্পী ফাউন্ডেশন

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রবিবার (২৭ এপ্রিল) ওয়াশিংটন মেট্রো এলাকার শিশু ও কিশোরদের জন্য ‘নৃত্য প্রভাকর গওহর জামিল কর্মশালা’র আয়োজন করে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, ডিএমভি। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নৃত্য ঐতিহ্য ও কিংবদন্তি নৃত্যগুরু গওহর জামিলের অবদান তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

 

বাংলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি, নৃত্য সারথি লায়লা হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সকল নৃত্যশিল্পীর মিলিত নৃত্যছন্দ ও নূপুর নিক্কনের দৃপ্ত আলোড়ন সৃষ্টি করা প্রত্যয়ের ধ্বনি বিশ্বময় বিস্তৃত হয়ে মঙ্গল ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন গড়ে তুলবে—আন্তর্জাতিক নৃত্য দিবসে এ আমার একান্ত প্রত্যাশা।” লায়লা হাসান কর্মশালার প্রথম পর্বে গওহর জামিলের নৃত্যদর্শন ও তাত্ত্বিক অবদান নিয়ে একটি অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা করেন।

 

কর্মশালার দ্বিতীয় অংশে গওহর জামিলের কোরিওগ্রাফির ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেন সংগঠনের প্রেসিডেন্ট রোজমেরী মিতু রিবেইরো, যিনি শৈশবে গওহর জামিলের শিষ্যা ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “এটা আমার জন্য এক আশীর্বাদ যে আমি নৃত্যের হাতেখড়ি পেয়েছি গওহর জামিল স্যারের কাছে। তাঁর শেখানো শিল্পচর্চা আজও আমাকে পথ দেখায়।” গওহর জামিল ছিলেন বাংলাদেশের নৃত্যশিল্পের একজন অগ্রপথিক ও নবধারার প্রবর্তক। তিনি লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য এবং সমসাময়িক ধারার সংমিশ্রণে একটি স্বতন্ত্র নৃত্যভঙ্গির জন্ম দেন। তাঁর প্রতিষ্ঠিত ‘নৃত্যাঞ্চল’ সংস্থার মাধ্যমে তিনি নৃত্যকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সংস্কৃতি ও জাতিসত্তার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। গওহর জামিলের ভাবনা ও চর্চা আজও বাংলাদেশের নৃত্যাঙ্গনে প্রেরণার উৎস হয়ে রয়েছে।

 

 

 

 

রবিবারের কর্মশালায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রায় ২৫ জন শিশু-কিশোর অংশ নেয়। দিনশেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানটির সমাপ্তি টানেন সংগঠনের সাধারণ সম্পাদক ক্রিস্টিন রোজারিও, তাঁর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন, ডিএমভি’ ২০২৪ সালে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ডিসি মেট্রো এলাকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নৃত্যশিল্পীদের একটি মিলনমঞ্চ হিসেবে। প্রবাসে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের এটি চতুর্থ সংযোজন—অন্য তিনটি রয়েছে ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নৃত্যশিল্পের মানোন্নয়ন, গবেষণা এবং প্রজন্মান্তরে নৃত্যসংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণে ফাউন্ডেশনটির রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০