বাংলা সংবাদ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র আর ফিলিপাইন গোয়েন্দা তথ্য শেয়ার চুক্তি স্বাক্ষর

ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র  একটি সামরিক গোয়েন্দা তথ্য শেয়ার করার চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি এই অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করেছে।সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ম্যানিলার সামরিক সদর দপ্তরে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো টিওডোরোর সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। সেখানে উভয় কর্মকর্তা তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সহজতর করার জন্য একটি সম্মিলিত সমন্বয় কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন।

 

জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া নামের এই চুক্তির মাধ্যমে উভয় দেশ নিরাপদে গোপনীয় সামরিক তথ্য শেয়ার করতে পারবে।ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলং বলেন, “এর ফলে ফিলিপাইন শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চতর সক্ষমতা ও বড় ধরনের তথ্য পাওয়ার সুযোগ পাবে না, এর ফলে সমমনা দেশগুলোর সাথেও একই ধরনের চুক্তি করার সুযোগ উন্মুক্ত হবে।”যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অধীনে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা কার্যক্রম গভীর হয়েছে। উভয় নেতা দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের নিকটবর্তী অঞ্চলে চীনের আগ্রাসী নীতি মোকাবিলায় আগ্রহী।

 

দেশ দুটির মধ্যে ১৯৫১ সাল থেকে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। যেকোনো পক্ষ দক্ষিণ চীন সাগরসহ কোন জায়গায় আক্রমণের শিকার হলে এই চুক্তি কার্যকর করা যেতে পারে।অস্টিন সমন্বয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, “আমি ফিলিপাইনের প্রতি আমাদের লৌহকঠিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে শুরু করতে চাই।”অস্টিন বলেন, সমন্বয় কেন্দ্রের দুটি প্রতিরক্ষা চুক্তির মিত্রদের মধ্যে রিয়েল-টাইম তথ্য ভাগ করে নেয়া এবং আন্তঃক্রিয়াযোগ্যতা বাড়ানো উচিত।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে এই জোট শক্তিশালী থাকবে বলে ফিলিপাইন আস্থা প্রকাশ করেছে।ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র উভয়ই দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপের মুখোমুখি হচ্ছে। এটি বার্ষিক জাহাজবাহিত বাণিজ্যের জন্য তিন লক্ষ কোটি ডলারের বেশি মূল্যের একটি পথ, যা চীন সম্পূর্ণভাবে নিজের বলে দাবি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০