রয়টার্স
১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেন-সির ঐকমত্য: এআই নয়, মানুষের উচিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই বিষয়ে একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও সি। পরে বৈঠক নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা।

বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। তাঁরা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এআই-সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে।

বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি।

পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কি না বা পদক্ষেপ নেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল। কিন্তু সেই আলোচনায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত-সম্পর্কিত বিষয়টি এসেছিল বলে মনে হয় না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গত বছরের অনুমিত হিসাব অনুযায়ী, বেইজিংয়ের কাছে ৫০০টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত হাজার পেরিয়ে যাবে।

‘লাল রেখা’ অতিক্রম না করার জন্য সতর্কতা

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেইজিংয়ের ‘লাল রেখা’ (রেড লাইন) অতিক্রম না করে, সে জন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট।

তবে বৈঠকে বাইডেনকে সি চিন পিং বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেইজিং কাজ করতে আগ্রহী।

নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার উদ্বেগের মধ্যে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প।

তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ান দখলে শক্তি প্রয়োগ করার বিষয়টিও উড়িয়ে দেয়নি চীন।

অন্যদিকে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রধান নিরাপত্তা-সমর্থক যুক্তরাষ্ট্র। যদিও তাইপেকে কূটনৈতিকভাবে ওয়াশিংটন স্বীকৃতি দেয় না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০