১৩ নভেম্বর ২০২৪, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনের আমন্ত্রণে বুধবার হোয়াইট হাউয যাচ্ছেন ট্রাম্প

প্রেসিডেন্ট বাইডেনের দেয়া হোয়াইট হাউযে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর নিশ্চিত করে শনিবার হোয়াইট হাউয জানায়, আগামী বুধবার বেলা এগারোটায় ওভাল অফিসে বৈঠক করবেন বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট।

রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউযে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন বিদায়ী প্রেসিডেন্ট। আলোচনা করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এ রীতি মেনেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউযে আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

 

আর এ আমন্ত্রণ গ্রহণ করে বুধবার হোয়াইট হাউযে যাবেন দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই জানিয়েছেন বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের।এটি স্বাভাবিক রীতি হলেও ক্ষমতা হস্তান্তর সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে বাইডেন একটু দ্রুতই উত্তরসূরি ট্রাম্পকে হোয়াইট হাউযে আমন্ত্রণ জানিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।২০২০ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর রীতি অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনকে হোয়াইট হাউযে আমন্ত্রণ করেননি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।তবে তাদের মধ্যে কি আলোচনা হবে, তা নিশ্চিত করা না গেলেও বাইডেন ট্রাম্পের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

 

ব্লুমবার্গের হোয়াইট হাউয করেসপনডেন্ট আকায়লা গার্ডনার বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সুষ্ঠু ও বিশৃঙ্খলামুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার যে প্রতিশ্রুতি বাইডেন ও কামালা হ্যারিস করেছিলেন তা বাস্তবায়ন করতে দ্রুতই নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউযে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এছাড়া ২০২০ সালে বাইডেনকে হোয়াইট হাউযে আমন্ত্রণ না জানিয়ে ট্রাম্প যে দৃষ্টান্ত গড়েছিলেন তা স্মরণ করিয়ে দিতেই বাইডেন তড়িঘড়ি তাকে আমন্ত্রণ করেছেন বলে মনে করেন গার্ডনার।

রাজনৈতিক বিশ্লেষক পিটার বেকার বলেছেন, ২০২০ সালে ক্যাপিটলে হামলা, বাইডেনকে হোয়াইট হাউযে আমন্ত্রণ না জানানো এবং ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডার মার-আ-লাগোয় নিজেকে জনবিচ্ছিন্ন করে রেখে নিজ দলের কাছ থেকেই অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ট্রাম্প।

এছাড়া এতো মামলাও ট্রাম্পকে প্রেসিডেন্টের লড়াই থেকে দূরে সরাতে পারেনি। পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করা, সীমান্ত সুরক্ষিত রাখার মতো প্রতিশ্রুতি দিয়ে দারুণভাবে ট্রাম্প প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন বেকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১১

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১২

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৩

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৪

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৫

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৬

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৭

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৮

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৯

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

২০